‘কর আরোপে উচ্চ শিক্ষা সংকোচনের পথ তৈরি হবে’

০৯ জুলাই ২০২১, ১০:২৪ AM
বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপ উচ্চ শিক্ষা সংকোচনের পথ তৈরি হবে

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপ উচ্চ শিক্ষা সংকোচনের পথ তৈরি হবে © সংগৃহীত

বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কর আরোপ উচ্চ শিক্ষা সংকোচনের পথ তৈরি হবে বলে মন্তব্য করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন। বৃহস্পতিবার রাতে উচ্চশিক্ষায় কর নিয়ে এক টকশোতে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয়ে কেন কর আরোপ আসলো সেটা বলতে পারবো না। ২০১০ এর বেসরকারি বিশ্ববিদ্যালয় আইনে বলা হয়েছে এটা অলাভজনক প্রতিষ্ঠান। অলাভজনক প্রতিষ্ঠানে ভ্যাট হয় কিনা, জানা নেই। এনবিআর সেটার ব্যাখ্যা দিতে পারবে। উচ্চ শিক্ষা সংকোচনের একটি পথ এটা। সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এখন সমানভাবে প্রতিষ্ঠিত। বেসরকারি বিশ্বদ্যিালয় নিয়ে আগে ধারণা ছিল এখানে ধনীদের ছেলেমেয়েরা পড়াশোনা করে। কিন্তু এটা মিথ্যা, এখন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তদের সন্তানেরা পড়াশোনা করেন। কর আরোপ করা হলে শিক্সার্থীদের ওপরই যাবে।

সহিদ আকতার আরও বলেন, শিক্ষকদের বেতন, অন্যান্য খরচ হওয়ার পর যেটুকু থাকে, সেটা শিক্ষা সামগ্রী, শিক্ষার্থীদের গবেষণায় কাজে লাগানো হবে। এ কারণে কর আরোপ করা হলে কোন আইনে করা হবে, সেটা বিবেচ্য বিষয়। উপমহাদেশে উচ্চ শিক্ষার বিস্তার ঘটেছে বেসরকারি পন্থায়। এমসি কলেজ, জগন্নাথ কলেজসহ আরও কিছু শিক্ষায় প্রতিষ্ঠান কিন্তু বেসরকারি উদ্যোগেই হয়েছে।

ভিকারুননিসায় তিনদিন অফলাইন, তিনদিন অনলাইন ক্লাস শুরু
  • ১২ এপ্রিল ২০২৬
বাস্তবমুখী সফটওয়্যার তৈরি করলে শিক্ষার্থীদের পুরস্কৃত করা হ…
  • ১২ এপ্রিল ২০২৬
হাবিপ্রবি শিক্ষার্থীর ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১
  • ১২ এপ্রিল ২০২৬
রান্নাঘর ঝাড়ু দেওয়ার সময় সাপের কামড়ে তরুণীর মৃত্যু
  • ১২ এপ্রিল ২০২৬
কেয়ার বাংলাদেশে চাকরি, আবেদন ১৮ এপ্রিল পর্যন্ত
  • ১২ এপ্রিল ২০২৬
ইবির ‘ডি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতি ৯২ শতাংশ
  • ১২ এপ্রিল ২০২৬