পরীক্ষা স্থগিত, শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দেবে কুবির বাস

২৫ জুন ২০২১, ০৪:৫৮ PM
কুমিল্লা বিশ্ববিদ্যালয়

কুমিল্লা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চলমান সকল ধরনের পরীক্ষা স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ শুক্রবার (২৫ জুন) বিকেল ৪ টায় একাডেমিক কাউন্সিলের সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের দ্যা ডেইলি ক্যাম্পাসকে বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া সভায় লকডাউনে আটকে পড়া শিক্ষার্থীদের পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বিশ্ববিদ্যালয়ের গাড়ি পাঠানোরও সিদ্ধান্ত নেয়া হয়েছে।

অধ্যাপক আবু তাহের জানান, গতকাল পরীক্ষা কমিটির সুপারিশের ভিত্তিতে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে। ট্রেজারার স্যারের নেতৃত্বে প্রক্টরিয়াল বডি ও প্রভোস্ট বডির সমন্বয়ে আগামীকাল শনিবার থেকে শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে সকল বিভাগীয় শহরে বাস যাবে।

তিনি বলেন, ‘‘পরিস্থিতি স্বাভাবিক হলে প্রায়োরিটির ভিত্তিতে স্নাতক ও স্নাতকোত্তর চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা নেয়া হবে।’’

গতকাল বৃহস্পতিবার (২৪ জুন) রাতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সশরীরে সকল ধরনের পরীক্ষা স্থগিত করার সুপারিশ করেছে কেন্দ্রীয় পরীক্ষা কমিটি।

এর আগে, গত রবিবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের স্থগিত হওয়া বিভিন্ন বর্ষের চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এদিন বিভিন্ন অনুষদের আটটি বিভাগের বিভিন্ন বর্ষের এগারোটি চূড়ান্ত পরীক্ষা শুরু হয়। এছাড়াও কয়েকটি বিভাগের মিডটার্ম পরীক্ষা চলমান ছিল।

নোবিপ্রবি ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি, কঠোর অবস্থানে প্রশাসন
  • ১৮ আগস্ট ২০২৬
ঢাবি-জাবির যে তরুণরা মেডিকেলে ডিসকাউন্টের জন্য শিবিরকে ভোট …
  • ১৮ আগস্ট ২০২৬
শ্রেণিকক্ষেই মৃত্যুর কোলে ঢলে পড়লেন ক্বারী ইব্রাহীম
  • ১৮ আগস্ট ২০২৬
নরসিংদী জেলা প্রশাসকের কার্যালয়ে ১১ পদে চাকরি, আবেদন ১৩ সেপ…
  • ১৮ আগস্ট ২০২৬
নর্দান ইউনিভার্সিটিতে ‘শহীদ আসিফ হাসান’ স্মরণসভা
  • ১৮ আগস্ট ২০২৬
বিদেশে উচ্চশিক্ষায় টিউশন ফি ছাড়াও যেসব বিষয়ে হিসাব রাখা জরু…
  • ১৮ আগস্ট ২০২৬