রকেট ও নগদে ফি জমা দিতে পারবে জবি শিক্ষার্থীরা

২৩ জুন ২০২১, ০৮:০৬ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের ভর্তি, পরীক্ষাসহ অন্যান্য ফি জমা দিতে চালু হয়েছে রকেট সেবা। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত হয়েছে রকেটের মাধ্যমে বিভিন্ন ফি প্রদানের ম্যানু। আজ রাতেই চালু হবে নগদ সেবার এ কার্যক্রম।

বুধবার (২৩ জুন) মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইটি দপ্তরের পরিচালক ড. উজ্জ্বল কুমার আচার্য্য।

ড. উজ্জ্বল কুমার বলেন,ইতিমধ্যেই রকেট সেবা যুক্ত হয়েছে। আজ রাতের মধ্যে নগদ সেবাও চালু হবার কথা রয়েছে। নগদ কর্তৃপক্ষ সার্ভিস চালু করলে সেটির ম্যানুয়াল আমরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যুক্ত করে দিব। রকেট সহজলভ্য হওয়ায় শিক্ষার্থীরা এখন যেকোন জায়গা থেকে সহজেই ফি জমা দিতে পারবে।

তিনি বলেন, এখন ফি জমা দিতে যেসব সমস্যা হবে সেগুলো অভ্যন্তরীণ সমস্যা। ফি জমা দেয়ার সাথে একজন শিক্ষার্থীর কিছু বিষয় জড়িত। এখন যদি কোন শিক্ষার্থী ফি জমা দিতে সমস্যার সম্মুখীন হয়ে তাহলে আইটি দপ্তরে যোগাযোগ করলেই সেটি সমাধান করে দেয়া হবে। এক্ষেত্রে সরাসরি না এসে আইটি দপ্তরের ফোন নম্বরগুলোতে যোগাযোগ করতে হবে। তাহলে সংশ্লিষ্টরা সমস্যা সমাধান করতে পারবে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করেই নতুন অপারেটর যুক্ত করা হয়েছে। তবে আইটি দপ্তর এবিষয়ে বিস্তারিত জানে।

উল্লেখ্য, চলতি বছরের পহেলা এপ্রিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বেতন, ভর্তি ও পরীক্ষার ফিসহ অন্যান্য ফি জমা দেয়ার সুবিধার্থে ডাক বিভাগের মোবাইল ব্যাংকিং সেবা নগদের সাথে চুক্তি করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬