করোনা মহামারিতে জবি শিক্ষার্থীদের বৃত্তি দেবে প্রশাসন

১৮ জুন ২০২১, ০৮:১৬ AM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনা মহামারির কারণে বিশেষ বিবেচনায় শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের লক্ষ্যে সকল বিভাগ ও ইনস্টিটিউট থেকে শিক্ষার্থীদের তালিকা আহবান করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন।

বৃহস্পতিবার (১৭ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো ওহিদুজ্জামান সাক্ষরিত এক নোটিশের মাধ্যমে বিভাগগুলোতে এ তথ্য জানানো হয়।

নোটিশে ২০১৯-২০ শিক্ষাবর্ষ ব্যতীত অন্যান্য শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের মধ্যে ৫ শতাংশ শিক্ষার্থীর তালিকা আগামী ২৩ জুনের মধ্যে রেজিস্ট্রারের নিকট হার্ডকপি ও ই-মেইল ([email protected])-এ সফটকপি প্রেরণ করার জন্য বলা হয়েছে।

তবে তালিকা পাঠানোর ক্ষেত্রে শিক্ষার্থীদের পিতার বার্ষিক আয়, মাতার বার্ষিক আয়, অভিভাবকের বার্ষিক আয় (পিতার অবর্তমানে), পিতার পেশার বিবরণ, মাতার পেশার বিবরণ, পরিবারের সদস্য সংখ্যা, ছাত্র/ছাত্রীর মেধা, উপস্থিতি ও আচরণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীর কোন ভাই-বোন অধ্যয়ন করে কিনা এবং সংশ্লিষ্ট শিক্ষাবর্ষের কোর্স কো-অডিনেটরের মতামত বিবেচ্য বিষয়াবলি নির্ধারণ করতে বলা হয়।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬