৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় গবেষণায় বরাদ্দ পাবে ১০০ কোটি টাকা

১৭ জুন ২০২১, ০২:১৮ PM
ইউজিসি

ইউজিসি © লোগো

দেশের ৪৯টি পাবলিক বিশ্ববিদ্যালয় ২০২১-২২ অর্থবছরে গবেষণা খাতে ১০০ কোটি ৭৪ লাখ টাকা বাজেট বরাদ্দ হতে চলেছে। মোট ১০ হাজার ১৩২ কোটি ৭৪ লাখ টাকার বাজেট পাচ্ছে বিশ্ববিদ্যালয়গুলো। এর মধ্যে অনুন্নয়ন খাতে ৫ হাজার ৮৭৫ কোটি টাকা, উন্নয়ন প্রকল্পের জন্য ৪ হাজার ১৫৭ কোটি টাকা এবং গবেষণা খাতে ১০০ কোটি ৭৪ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

প্রস্তাবিত এ বাজেট আজ (বৃহস্পতিবার) ইউজিসির ১৬০তম কমিশন সভায় চূড়ান্ত করার জন্য উত্থাপন করা হবে।

এ বিষয়ে ইউজিসির সদস্য ড. মো. আবু তাহের বলেন, ‘করোনাকালে বিশেষ কিছু খাতে অর্থ ব্যয় করা লেগেছে। এসব কারণেই বিশ্ববিদ্যালয়গুলোর ব্যয় বেড়েছে। যদিও গবেষণা কম হওয়ার কারণে উদ্ভাবন ও আবিষ্কারের ক্ষেত্রে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর চিত্র খুবই অনুজ্জ্বল।’

তিনি বলেন, ‘দেশের উন্নয়নে গুণগত গবেষণার কোনো বিকল্প নেই। তাই বিশ্ববিদ্যালয়গুলোর গবেষণা কার্যক্রম বাড়ানোর ওপর জোর দেয়া হচ্ছে। বিশেষ করে প্রায়োগিক গবেষণায় বেশি অর্থ ব্যয় করার জন্য নির্দেশনা দিচ্ছে ইউজিসি।’

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) তথ্যমতে, ২০২১-২২ অর্থবছরে অনুন্নয়ন খাতের ব্যয় বাবদ ৭ হাজার ৪১৩ কোটি টাকা চাহিদার কথা ইউজিসিকে জানিয়েছে বিশ্ববিদ্যালয়গুলো, যা চলতি অর্থবছরের সংশোধিত অনুন্নয়ন বরাদ্দের চেয়ে ১ হাজার ৭৭৭ কোটি টাকা বেশি।

এর মধ্যে বেতন পরিশোধ বাবদ ৩৩২ কোটি ও ভাতা বাবদ ৫৩৬ কোটি টাকা বাড়ানোর প্রস্তাব করেছে বিশ্ববিদ্যালয়গুলো।

 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬