হল-ক্যাম্পাস খোলার দাবিতে ইবিতে গণস্বাক্ষর

৩১ মে ২০২১, ০৪:১৫ PM
ইবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন

ইবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন © টিডিসি ছবি

হল-ক্যাম্পাস খুলে দেওয়ার দাবিতে গণস্বাক্ষর গ্রহণ কর্মসূচি পালন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। সোমবার (৩১ মে) বেলা ১২ টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ গণস্বাক্ষরের আয়োজন করেন শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে হল-ক্যাম্পাস খোলার দাবিতে তে গণস্বাক্ষর করেন শিক্ষার্থীরা। যারা সশরীরে আসতে পারেনি তাদের জন্যে অনলাইনে গণস্বাক্ষরের ব্যবস্থা করেছেন বলে জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবি, অনতিবিলম্বে হল ক্যাম্পাস খুলে সশরীরে পরীক্ষা নেওয়ার দাবিতে আজেকের এই গণস্বাক্ষর সহ মানববন্ধন পালিত হচ্ছে। এছাড়া সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিয়ে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার দাবি জানান তারা। হল- ক্যাম্পাস না খুললে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারিও দেন শিক্ষার্থীরা।

পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন রাজীন বলে, আমি চাই দ্রুত হল- ক্যাম্পাস খুলে দিয়ে পরীক্ষার ব্যাবস্থা করা। নাহলে অভিশাপ নামক সেশন জোটের সম্মুখীন হতে হবে আমাদের। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করে দ্রুত শিক্ষা কার্যক্রম স্বাভাবিক করার জোর দাবি জানায়।

গত শনিবার শিক্ষার্থীরা ৪ দফা দাবি সম্বলিত বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপি গ্রহণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. আলমগীর হোসেন ভূঁইয়া। এ সময় তিনি বলেন, আমরা পরীক্ষা নিতে সর্বোচ্চ চেষ্টা করছি। একাডেমিক কমিটির মতামতের জন্য প্রতিটি বিভাগে চিঠি পাঠানো হয়েছে। সশরীরে পরীক্ষা গ্রহণের পক্ষে বেশি সংখ্যক মতামত এসেছে।

এছাড়াও গণস্বাক্ষর কর্মসূচিতে পরিসংখ্যান বিভাগের বাংলা বিভাগের শ্যামলী তানজিন অনু, ল’ এন্ড ল্যান্ড ম্যানেজমেন্ট বিভাগের হুমায়রা আঞ্জুম অন্তু, নির্মল ও তানজিরসহ বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন।

এর আগে গত (২৭ মে) চার দফা দাবিতে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং অবস্থান কর্মসূচী পালন করেন শিক্ষার্থীরা। এ সময় তারা গলায় দড়ি দিয়ে প্রতিকী ফাঁস নেয় শিক্ষার্থীরা।

ট্যাগ: ইবি
চাচি-ভাতিজার প্রেমের সম্পর্ক, অন্তরঙ্গ মুহুর্তের ছবি নিয়ে ব…
  • ১১ এপ্রিল ২০২৬
প্রকাশিত সংবাদের প্রতিবাদ নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পদপ…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামাবাদের যেই হোটেলে অনুষ্ঠিত হচ্ছে যুক্তরাষ্ট্র-ইরানের ‘…
  • ১১ এপ্রিল ২০২৬
আমার অজ্ঞাতসারে বেশি দামে পণ্য সরবরাহ করতেন মঈন, বাদ দেওয়ায়…
  • ১১ এপ্রিল ২০২৬
ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক বছরের আপ্যায়ন বিল ৫ মাসেই সাবাড়
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষকদের বৈশাখী ভাতা নিয়ে সর্বশেষ যা জানাল মাউশি
  • ১১ এপ্রিল ২০২৬
close