টানা দ্বিতীয় দিনের মতো কুবির প্রশাসন ভবনে শিক্ষার্থীদের তালা

৩১ মে ২০২১, ০২:১৭ PM
কুবিতে প্রশাসন ভবনে তালা

কুবিতে প্রশাসন ভবনে তালা © ফাইল ছবি

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন। সোমবার (৩১ মে) বেলা সাড়ে ১১টায় বিক্ষোভ মিছিল করেন শিক্ষার্থীরা। মিছিল শেষে প্রশাসন ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এ সময় শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে শিক্ষামন্ত্রীর সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দিতে থাকেন। এর আগে গতকাল রবিবারও একই দাবিতে ভবনের গেটে তারা তালি ঝুলিয়ে দেয়। 

বিক্ষোভের এক পর্যায়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন শিক্ষার্থীদের আশ্বাস দিয়ে বলেন, শিক্ষামন্ত্রীর সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের আজ মিটিং হবে। আশা করছি তোমাদের পক্ষে সিদ্ধান্ত আসবে। তোমরা আজকের মিটিং পর্যন্ত অপেক্ষা করো। অন্তত ঘোষণা আসা পর্যন্ত তোমরা ধৈর্য্য ধর। বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে আমরাও স্বস্তিতে নেই। বরং ক্লাস-পরীক্ষা নিতে পারলে আমাদের ভালো লাগবে। তোমরা অপেক্ষা করো।

ট্যাগ: কুবি
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে বুটেক্স অধ্যাপক মশিউর
  • ১৭ অক্টোবর ২০২৬
শরীর ক্লান্ত, অথচ রাতে ঘুম আসে না? ঘুম ফেরাতে কার্যকর ৭ উপায়
  • ১৭ অক্টোবর ২০২৬
আগামীকাল ঢাকায় আসছেন ফিফা সভাপতি ইনফান্তিনো
  • ১৭ অক্টোবর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ ফ্রান্সে, থাকছে আবাসন-মাসিক …
  • ১৭ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবরের মধ্যে বদলির আদেশ না হলে কঠোর কর্মসূচির ঘোষণা শ…
  • ১৭ অক্টোবর ২০২৬