বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে কুবির প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ

৩০ মে ২০২১, ০১:০৭ PM
প্রশাসনিক ভবনে তালা দিয়ে কুবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচী

প্রশাসনিক ভবনে তালা দিয়ে কুবি শিক্ষার্থীদের গণস্বাক্ষর কর্মসূচী © টিডিসি ফটো

স্বাস্থ্যবিধি মেনে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। রোববার (৩০ মে) সকাল ১১টায় আন্দোলনরত শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনে তালা দিয়ে বিক্ষোভ শুরু করেন। পরে ক্যাম্পাস খোলার পক্ষে গণস্বাক্ষর গ্রহণ করেন তারা।

আন্দোলনে অংশ নিয়ে আইসিটি বিভাগের ১২তম ব্যাচের শিক্ষার্থী আফসার বলেন, শিক্ষা প্রতিষ্ঠান ছাড়া দেশের সবকিছুই স্বাভাবিক চলছে, সেখানে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করে রাখার কোন যৌক্তিকতা নেই। অনতিবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিতে হবে।

আন্দোলনরত শিক্ষার্থীরা এসময়, ‘আমাদের দাবি মানতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইনে পরীক্ষা মানি না, মানবো না’,‘শিক্ষা নিয়ে তামাশা মানিনা, মানবো না’, এসব স্লোগান দিতে থাকেন।

এসময় শিক্ষার্থীরা ‘আর একদিনও দেরি নয়, শিক্ষাপ্রতিষ্ঠান খোলা চাই’, ‘হাট বাজারে মানুষের ঢল, বন্ধ কেনো পরীক্ষার হল’,‘অনলাইন শিক্ষা মানি না, অনিশ্চিত ভবিষ্যৎ মানি না’, ‘অনিশ্চিত জীবন থেকে মুক্তি দিন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন’ ইত্যাদি স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ করতে থাকেন।

আরও দেখুন: শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দাবিতে নীলক্ষেত মোড়ে শিক্ষার্থীদের অবস্থান

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950