করোনার টিকা পাবেন জবি শিক্ষার্থীরা, তথ্য চেয়েছে মন্ত্রণালয়

২৮ মে ২০২১, ০৮:৫৭ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীদের করোনাভাইরাসের ভ্যাকসিন দেয়া হবে। শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে প্রয়োজনীয় তথ্য চেয়েছে মন্ত্রণালয়।

বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত উপাচার্য ট্রেজারার অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

অধ্যাপক কমালউদ্দীন বলেন, শিক্ষার্থীদের ভ্যাকসিন দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে তথ্য চাওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে ১৬,৮০০ শিক্ষার্থীর তথ্য আছে। কিন্তু তাদের অনেকের এনআইডি নম্বর নেই। আইটি দপ্তরে বলা হয়েছে শিক্ষার্থীদের এনআইডি নম্বরের তালিকা করার জন্য, শিগগিরই এ ব্যাপারে নোটিশ দেওয়া হবে।

তিনি জানান, বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি টিকা পান, তাহলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও অবশ্যই টিকা পাবেন।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬