জবিতে পরীক্ষার আগে দুই সপ্তাহ ক্লাস রিভিউ হবে

২৬ মে ২০২১, ০৩:৫৮ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) আগামী জুনে সশরীরে বিভিন্ন বর্ষের পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত হয়েছে। তার আগে স্বাস্থ্যবিধি মেনে নেয়া হবে কমপক্ষে দুই সপ্তাহের ক্লাস রিভিউ। তবে তা কোন নিয়মে নেয়া হবে তা এখনও চুড়ান্ত হয়নি, বিভাগীয় চেয়ারম্যানদের সাথে কথা বলে চূড়ান্ত করা হবে। বুধবার (২৬ মে) মুঠোফোনে এসব তথ্য জানান জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ।

এসময় তিনি বলেন, বিশ্ববিদ্যালয় খোলা হোক এটা আমরা সবসময়ই চাই। এখনতো করোনার প্রকট বেড়ে গেছে। সেজন্য আমরা জুনের শেষে একটা সম্ভাব্য সময় নির্ধারণ করেছি। বিভাগের চেয়ারম্যানদের সাথে সভা করে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ক্লাসতো অনলাইনে হয়েছে অনেক। পরীক্ষাটা না হলেতো এটার আর রেজাল্ট হলো না। সেজন্য আপাতত আমরা অনলাইন ক্লাস এবং ইন-পার্সন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, আগের উপাচার্যের সময় সিদ্ধান্ত ছিলো যখনই বিশ্ববিদ্যালয় খুলবে দুই সমাপ্ত রিভিউ ক্লাস নেয়া হবে। প্রত্যেক ব্যাচ ভিত্তিক ক্লাস নিতে হবে। না হলে ছেলেমেয়েরা কিভাবে পরীক্ষা দিবে। স্বাস্থ্যবিধি মেনে ভাগ ভাগ করে এইসব রিভিউ ক্লাস নেওয়া হবে।

ট্যাগ: জবি
অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬