ইয়াবাসহ ইবি কর্মচারী গ্রেফতার

২৫ মে ২০২১, ০৮:২০ PM
গ্রেফতারকৃত ইবি কর্মচারি

গ্রেফতারকৃত ইবি কর্মচারি © টিডিসি ছবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বকুল জোয়ার্দ্দার নামে এক কর্মচারীকে মাদকসহ গ্রেফতার করেছে র‌্যাব-৬। ৮৯ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। তিনি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কর্পস (বিএনসিসি) অফিসের কর্মচারী হিসেবে নিয়োজিত ছিলেন। মঙ্গলবার (২৫ মে) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহের শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম।

তিনি জানান, র‌্যাব-৬ মামলা দিয়ে তাকে শৈলকূপা থানায় সোপর্দ করে। মঙ্গলবার তাকে ঝিনাইদহ আদালতে হাজির করা হয়েছে। আদালত তাকে জামিন দিয়েছেন কিনা এখন ও নিশ্চিত হতে পারেনি।

জানা গেছে, মাদক অভিযানের অংশ হিসেবে সোমবার (২৪ মে) বিকেলে শেখপাড়া এলাকায় অভিযান চালায় ঝিনাইদহ র‌্যাব-৬। পরে শেখপাড়া বাজার থেকে ইবি কর্মচারী বকুল জোয়ার্দ্দার ও একই এলাকার ইয়াকুব আলীর ছেলে সাহেব আলীকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় অভিযান চালিয়ে তাদের কাছে ৮৯ পিস ইয়াবা পায় র‌্যাবের টিম।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘আমরা এ ব্যাপারে অবগত নই। গ্রেফতার হলে আমরা এ বিষয়ে খোঁজ নেব। আদালত তাকে জামিন না দিলে বিশ্ববিদ্যালয়ের কর্মচারী অ্যাক্ট অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬