বিশ্ববিদ্যালয়ের মধ্যে থেকে ভিসি নিয়োগের দাবি জবি নীলদলের

২৫ মে ২০২১, ০৫:৩৬ PM
জবি নীলদল

জবি নীলদল © ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) থেকেই ভিসি নিয়োগের দাবি জানিয়েছে নীলদল। 'শক্তশালী ঐক্য গড়তে বঙ্গবন্ধুর আদর্শ ও কর্ম: আমাদের করণীয়' শীর্ষক নীলদলের এক সাধারণ সভায় এ দাবি জানান তারা। ২৪ মে (সোমবার) ভার্চুয়াল প্লাটফর্মে উক্ত সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। 

বিশ্ববিদ্যালয়ের নীলদলের সভাপতি অধ্যাপক ড. জাকারিয়া মিয়া এর সভাপতিত্বে সভা পরিচালনা করেন নীলদলের সাধারণ সম্পাদক ড. মোস্তফা কামাল। ভার্চুয়াল প্লাটফর্মে জুমের ব্যবস্থাপনায় ছিলেন নীলদলের দপ্তর সম্পাদক জনাব কাজী ফারুক হোসেন।

সভায় বক্তাগণ বঙ্গবন্ধুর জীবনের নানান উদ্ধৃতি টেনে সংগঠন পরিচালনায় আদর্শ, ত্যাগ ও সততার প্রয়োজনীয়তার উপর গুরুত্ব আরোপ করেন। ক্যাম্পাসে শিক্ষা সহায়ক পরিবেশ বজায় রাখতে এবং বঙ্গবন্ধুর আদর্শ চর্চার মাধ্যমে উন্নত শিক্ষাব্যবস্থা নিশ্চিতকল্পে শিক্ষকদের নিজ নিজ কর্মনিষ্ঠা অব্যাহত রাখার জন্য সবাই একমত পোষণ করেন।

বক্তাগণ বলেন, 'কোন ব্যক্তিগত চাওয়া-পাওয়া, পদ-পদবীর প্রতি মোহাচ্ছন্ন না থেকে আদর্শ ভিত্তিক জনহিতৈষী কাজ করতে সবার মতামত গ্রহণের উপর জোর দেয়া হয়। বঙ্গবন্ধুর আদর্শের চর্চায় শিক্ষকদের মধ্যে পারস্পারিক শ্রদ্ধাবোধ ও বিশ্বাস বজায় রেখে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রক্ষা করতে হবে।'

এছাড়াও উক্ত আলোচনা সভায় বিভিন্ন বিভাগে নতুন যোগদানকৃত শিক্ষকবৃন্দকে অভিনন্দন ও স্বাগত জানানো হয় এবং বিশ্ববিদ্যালয়ের বর্তমান সমস্যাসমূহ দ্রুত নিরসনকল্পে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের নিজস্ব শিক্ষকবৃন্দের মধ্য থেকে উপাচার্য নিয়োগ দেয়ার পক্ষে মত প্রকাশ করা হয়। যে সমস্ত সহকর্মী বা তাদের আত্মীয়স্বজন করোনা মহামারীতে অসুস্থ হয়েছেন বা মৃত্যুবরণ করেছেন তাদের জন্য সহমর্মিতা ও শোক প্রকাশ করা হয়।

উক্ত সাধারণ সভায় বিভিন্ন অনুষদের ডিন, সিন্ডিকেট সদস্য, চেয়ারম্যানসহ সব স্তরের শিক্ষকবৃন্দ অংশগ্রহণ করেন।

ট্যাগ: জবি
চিকিৎসা নিতে গিয়ে কলকাতায় একসঙ্গে প্রাণ হারালেন ৯ বাংলাদেশী
  • ১৯ আগস্ট ২০২৬
মাদক ব্যবসায়ী যে-ই হোক রেহাই নেই, সোজা জেলে পাঠানো হবে: এএ…
  • ১৯ আগস্ট ২০২৬
জাবিতে গাঁজাসহ বহিরাগত আটক, কর্মচারীদের সম্পৃক্ততার অভিযোগ
  • ১৯ আগস্ট ২০২৬
নিয়ম মেনে নিয়োগ পেলেও আইনের গ্যাঁড়াকলে চাকরি হারালেন ৮ কর্ম…
  • ১৯ আগস্ট ২০২৬
‘আমি অন্তিম মুহূর্তে’ পোস্টের পরদিনই চলে গেলেন বেরোবির জাহি…
  • ১৯ আগস্ট ২০২৬
টেস্টে ফেল করলে কি এসএসসি পরীক্ষায় বাধা দিতে পারে স্কুল?
  • ১৯ আগস্ট ২০২৬