অনলাইনে নয়, জবিতে জুনের শেষে সশরীরে ফাইনাল পরীক্ষা

২৪ মে ২০২১, ০৫:১৫ PM
জাবির উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) ও লোগো

জাবির উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) ও লোগো © সংগৃহীত

অনলাইন নয় বরং সশরীরে শিক্ষার্থীদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা নেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) প্রশাসন। আগামী জুনের শেষে সামাজিক দূরত্ব মেনে এসব পরীক্ষা নেওয়া হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক কামালউদ্দিন আহমদ। আজ সোমবার (২৪ মে) বিশ্ববিদ্যালয়ের ডিনদের সাথে করা মিটিং শেষে এসব তথ্য জানান তিনি। 

বৈশ্বিক মহামারি করোনাতে দেশের বিভিন্ন সেক্টর পর্যায়ক্রেম চালু রাখা হলেও শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুরোপুরি স্থবির অবস্থায় রয়েছে। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ের মত জগন্নাথ বিশ্ববিদ্যালয়েও অনলাইনভিত্তিক ক্লাস প্রোগ্রাম চালু থাকলেও পরীক্ষা নেওয়া সম্ভব হয়নি। এ অবস্থায় দ্রুত সময়ে ক্লাস ও পরীক্ষা শুরু করার জন্য শিক্ষার্থীরা দাবি জানিয়ে আসছে।

জানা গেছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর শ্রেণির শিক্ষার্থীদের অনলাইন ভিত্তিক ক্লাসসমূহ শেষ হয়েছে তবে সেমিস্টার ফাইনাল পরীক্ষাসমূহ বন্ধ থাকায় পরবর্তী সেমিস্টারের ক্লাস শুরু করা যাচ্ছে না। 

অপরদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিনদের সাথে কথা বলে জানা যায় তারা দ্রুত সময়ে ক্লাস ও বিশেষ করে পরীক্ষা শুরুর বিষয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্বতা প্রকাশ করেন। 

পরীক্ষার বিষয়ে জানতে চাইলে জবি উপাচার্য (দ্বায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক কামালউদ্দিন আহমদ বলেন, শিক্ষার্থীদের প্রায় যে দেড় বছর সময় নষ্ট হয়েছে তা ফিরিয়ে দেওয়া সম্ভব না। তবে আমরা চাইবো দ্রুত সময়ে এবং সশরীরে শিক্ষার্থীদের আমাগী জুনের শেষে বিশ্ববিদ্যালয়ে ক্লাস রুমে বসিয়ে পরীক্ষা নিতে। তবে এ ক্ষেত্রে অবশ্যই সামাজিক দূরত্ব মেনে চলতে হবে।

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950