খুলনা বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি অধ্যাপক মাহমুদ হোসেন

২৪ মে ২০২১, ০৩:৪০ PM
অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও খুবির লোগো

অধ্যাপক ড. মাহমুদ হোসেন ও খুবির লোগো © টিডিসি ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) নতুন ভিসি নিয়োগ দিয়েছে সরকার। বিশ্ববিদ্যালয়টির ফরেস্ট্রি অ্যান্ড উড চেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে আগামী ৪ বছরের জন্য এ দায়িত্ব দেয়া হয়েছে। 

আজ সোমবার (২৪ মে) রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে খুলনা বিশ্ববিদ্যালয় আইন-১৯৯০ এর ১১ (১) ধারা অনুসারে অধ্যাপক ড. মাহমুদ হোসেনকে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর (ভিসি) পদে নিয়োগ করা হয়েছে।

তিনি বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করবেন। রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

এসএসসির প্রশ্নপত্র যাচাইয়ের দায়িত্বে থাকবেন যারা, যেভাবে হব…
  • ০২ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সচলে যে ৩৫ দেশের সঙ্গে আলোচনায় যুক্তরাজ্য
  • ০২ এপ্রিল ২০২৬
বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬