বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনের ডাক

২৩ মে ২০২১, ১২:৫৮ PM
বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন

বিশ্ববিদ্যালয় খোলার দাবিতে মানববন্ধন © সংগৃহীত

করোনা সংকটের কারণে গত বছরের ১৭ মার্চ থেকে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রেখেছে সরকার। এ পর্যন্ত কয়েকদফা আশ্বাস দিলেও এখনও বিশ্ববিদ্যালয় বা অন্য কোন শিক্ষাপ্রতিষ্ঠান খোলা সম্ভব হয়ে ওঠেনি। অথচ শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে দেশের সকল প্রতিষ্ঠান আগের মতই চলছে।  

এবার অবিলম্বে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে আন্দোলনের ডাক দিয়েছেন ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা।

আরও দেখুন: চাকরির সব দরজা বন্ধ, বয়স শেষ—বেকাররা যাবেন কোথায়?

বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও হল খোলা কর্মসূচির অংশ হিসেবে আগামীকাল সোমবার (২৪ মে) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের জয়বাংলা ভাস্কর্যের সামনে মানববন্ধন করবেন বলে জানা গেছে।

মানববন্ধনে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া, স্থগিত হওয়া পরীক্ষাগুলো ১৫-২০ দিনের সময় দিয়ে নিয়ে নেওয়া, স্বাস্থ্যবিধি মেনে শ্রেণী কার্যক্রম চালুসহ আরও বেশ কিছু দাবি পেশ করবেন তারা।  

আরও দেখুন: নাজেহাল দেশের শিক্ষাব্যবস্থা, ক্ষতিগ্রস্ত শিক্ষক-শিক্ষার্থীরা

আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি বিশ্ববিদ্যালয়গুলো খুলে দিয়ে স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা ও শ্রেণী কার্যক্রম শুরু হোক। যে সময় নষ্ট হচ্ছে এর জন্য তো চাকরির বয়সও বাড়বে না। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে গেছে। অনলাইন শিক্ষা কার্যক্রমের কোন সফলতা নেই বলে দাবি তুলেছেন আন্দোলনের ডাক দেওয়া শিক্ষার্থীরা।

ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
ময়মনসিংহে বাসচাপায় প্রাণ গেল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধ…
  • ১৪ নভেম্বর ২০২৬
‘শেখ হাসিনাকে ফেরাতে সব আইনি প্রক্রিয়া সম্পন্ন করেছে সরকার,…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950