ব্লাড ক্যান্সারে হেরে গেলেন জবি শিক্ষার্থী রবিন

২০ মে ২০২১, ১২:০৬ PM
জবি শিক্ষার্থী রবিন কুমার হালদার

জবি শিক্ষার্থী রবিন কুমার হালদার © সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর ২য় সেমিস্টারের মেধাবী শিক্ষার্থী রবিন কুমার হালদার ব্লাড ক্যান্সারের কাছে হেরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। আজ ভোরে রাজশাহী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

রবিনের সহপাঠী সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, 'গতকাল রবিনের অনেক জ্বর ছিল। জ্বর না কমায় রাত ২ টায়  ইনজেকশন দেওয়া হয়েছে। পরে রাত ৪ টা মারা গেছে।'

সহপাঠীরা  জানান, ‘পারিবারিক ব্যবস্থাপনায় রবিনকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানেই আত্মীয়-স্বজনরা মিলে সে সৎকারের ব্যবস্থা গ্রহণ করবেন।’

এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের স্নাতকোত্তর দ্বিতীয় সেমিস্টারের মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বিভাগ ও বিশ্ববিদ্যালয় প্রশাসন।

চাপের মুখে হতাশ না হতে মেডিকেল শিক্ষার্থীদের কাউন্সেলিংয়ের …
  • ১২ এপ্রিল ২০২৬
ভাল ডাক্তার তৈরিতে বেসরকারি মেডিকেল সবচেয়ে বড় ভূমিকা পালন ক…
  • ১২ এপ্রিল ২০২৬
মব-সহিংসতার মাধ্যমে মাজার ভাঙচুর ও হত্যার ঘটনায় এনসিপি'র নি…
  • ১২ এপ্রিল ২০২৬
কম্বলে মোড়ানো মাথাবিহীন এক নারীর মরদেহ উদ্ধার
  • ১১ এপ্রিল ২০২৬
বিশ্বকাপ দলে জায়গা পেতে নেইমারকে দুই মাসের আল্টিমেটাম আনচেল…
  • ১১ এপ্রিল ২০২৬
মঞ্চে ছাত্রদল নেতা, হল অনুষ্ঠান বয়কট করলেন ডাকসু নেতা
  • ১১ এপ্রিল ২০২৬
close