করোনা টিকা পেতে ইবি শিক্ষক-শিক্ষার্থীদের জরুরি নির্দেশনা

১৯ মে ২০২১, ০৫:৩৫ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

করোনা ভাইরাসের ভ্যাকসিন পেতে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের জন্য জরুরি নির্দেশনা জারি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনায় আগামী ২৫ মে'র মধ্যে নির্ধারিত গুগল ফর্মে আবেদন করতে বলা হয়েছে। তবে যারা ইতোপূর্বে ভ্যাকসিন নিতে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদনের প্রয়োজন নেই।

সম্প্রতি ইসলামী বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইসলামী বিশ্ববিদ্যালয়ের যে সকল শিক্ষক-শিক্ষার্থী এখনো করোনার ভ্যাকসিন গ্রহণ করেননি তাদের আগামী ২৫ মের মধ্যে আবেদন করতে বলা হলো। শিক্ষক-শিক্ষার্থীদের অবশ্যই সংযুক্ত গুগল ফরমে তথ্য দিতে হবে এবং জাতীয় পরিচয় পত্রের ইংরেজি সিরিয়াল নম্বর দিতে হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬