হৃদরোগে ইবির সহকারী রেজিস্ট্রারের মৃত্যু

১৮ মে ২০২১, ০১:২৬ PM
শাহানুর আলম কেরামত

শাহানুর আলম কেরামত © সংগৃহিত

হৃদরোগে আক্রান্ত হয়ে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন সেলের সহকারী রেজিস্ট্রার শাহানুর আলম কেরামত (৪৮) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

সোমবার (১৭ মে) রাত ১১টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া এবং রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মু. আতাউর রহমান তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

পৃথক শোকবার্তায় তারা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

মঙ্গলবার (১৮ মে) বেলা ১১টায় ইবি ক্যাম্পাসে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। এর আগে সকাল ১০টায় গ্রামের বাড়ি ইবি ক্যাম্পাস্থ শেখপাড়ায় প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর তৃতীয় জানাজা হবে ঝিনাইদহ সিদ্দিকীয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে। জানাজা শেষে ঝিনাইদহ পৌর গোরস্থানে তাকে সমাহিত করা হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬