জবিতে নিয়োগ অনিয়ম ও অর্থ লোপাটের অভিযোগ খতিয়ে দেখবে ইউজিসি 

১০ মে ২০২১, ০৫:১৭ PM
বাংলাদেশ মঞ্জুরী কমিশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো

বাংলাদেশ মঞ্জুরী কমিশন ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোগো © ফাইল ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লোপাটের অভিযোগ খতিয়ে দেখবে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দূর্নীতির অভিযোগ পর্যালোচনায় আছে বলে জানান বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) সচিব ফেরদৌস জামান।

ইউজিসি সচিব বলেন, ‘যে কোনো বিশ্ববিদ্যালয়ে দুর্নীতি হলে আমরা সেটা খতিয়ে দেখি, এরপর তদন্ত করে ব্যবস্থা নেই। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও অর্থ লোপাটের অভিযোগ নিয়ে সংবাদ মাধ্যমে জেনেছি। সংবাদ মাধ্যমেই আমরা মূলত এসব অভিযোগ পেয়ে থাকি। আমরা নিশ্চয়ই এটা তদন্ত করব।’

অর্থ লোপাটের অভিযোগ বিষয়ে তিনি বলেন, ‘আমাদের অডিট টিমেরই আপত্তি ছিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অর্থের হিসাব পর্যালোচনা করার সময়।’ 

ইউজিসি সচিব আরও বলেন, ‘বর্তমান লকডাউনের জন্য আমাদের কাজ কিছুটা ব্যহত হচ্ছে। তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অনিয়ম-দুর্নীতি বিষয়ে আমরা খুব শিগগিরই তদন্তে যাব। আমরা গণমাধ্যমে প্রকাশিত সংবাদগুলো পর্যালোচনা করেছি। ঈদ পরবর্তী আমাদের কার্যক্রম স্বাভাবিক হলে এই অভিযোগগুলো খতিয়ে দেখা হবে।’

ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
ভারতে নারী ক্রিকেটারের মরদেহ উদ্ধার
  • ১৪ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পরিচ্ছন্নতা অভিযান
  • ১৪ নভেম্বর ২০২৬
শিক্ষা মন্ত্রণালয় ও বোর্ডের প্রশাসনিক জটিলতায় শিক্ষার্থীদের…
  • ১৪ নভেম্বর ২০২৬
আইইবির কেন্দ্রীয় কাউন্সিল সদস্য নির্বাচিত হলেন রুয়েট ভিসি ও…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950