জবিতে নিয়োগ অনিয়ম ও দুর্নীতির তদন্ত দাবি

১০ মে ২০২১, ০১:৪৪ PM
লোগো

লোগো © ফাইল ছবি

বিশ্ববিদ্যালয়ে শিক্ষক, কর্মকর্তা, কর্মচারিসহ সকল নিয়োগে স্বচ্ছতা নিশ্চিতের দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা বাংলাদেশ ছাত্র ইউনিয়ন। একইসাথে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত দুর্নীতির অভিযোগেরও তদন্ত চায় সংগঠনটি।

আজ সোমবার (১০ মে) সংগঠনটির শাখা সভাপতি কেএম মুত্তাকী ও সাধারণ সম্পাদক খায়রুল হাসান এক যুক্ত বিবৃতিতে এ দাবি জানান।

বিবৃতিতে বলা হয়েছে, সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ নীতিমালা অমান্য করে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের সংবাদ বিভিন্ন গণমাধ্যমে এসেছে। এছাড়াও বিভিন্ন সময়ে নিয়োগে দুর্নীতি, স্বজনপ্রীতি, আঞ্চলিকতা ও রাজনৈতিক বিবেচনার অভিযোগ এসেছে। আমরা দেখেছি, একই নিয়োগ বোর্ড বছরের পর বছর বিভিন্ন নিয়োগ নিয়োগ দিয়ে আসছে।

এতে করে শিক্ষক নিয়োগে অস্বচ্ছতা ও সিন্ডিকেট তৈরি হয়েছে৷ আমরা অবিলম্বে এ সমস্ত ঘটনার তদন্ত ও প্রয়োজনীয় পদক্ষেপ দাবি জানিয়েছে সংগঠনটি।

এতে বলা হয়, আমরা প্রত্যাশা করবো দ্রুততম সময়ের মধ্যে তদন্ত কমিটি গঠন করে অস্বচ্ছ ও ত্রুটিপূর্ণ নিয়োগ বাতিল করা হবে। একই সাথে অবৈধ নিয়োগের সাথে জড়িতদের শাস্তির ব্যবস্থা করা হবে।

এ সময় তারা, সকল প্রকার দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ সকল অংশীজনকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছে।

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে গাজীপুরে জামায়াতের বিক্ষোভ ম…
  • ১১ এপ্রিল ২০২৬
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
close