শিক্ষা সংকট নিরসনে বিকল্প ব্যবস্থায় পরীক্ষা নেয়ার দাবি

০৯ মে ২০২১, ০৮:৫৫ PM
জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জগন্নাথ বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ)। এই প্রেক্ষিতে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবি তাদের।

আজ রোববার (০৯ মে) জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদল (একাংশ) সভাপতি অধ্যাপক ড. কাজী সাইফুদ্দিন ও সাধারণ সম্পাদক ড. সিদ্ধার্থ ভৌমিক এক বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে বলেন, গত ০৬ মে জগন্নাথ বিশ্ববিদ্যালয় নীলদলের কার্যনির্বাহী সভায় গৃহীত সিদ্ধান্ত সমূহের আলোকে আমরা শিক্ষার্থীদের সেশনজট নিরসনে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

নেতৃত্ব বলেন, করোনাকালীন সংকট উত্তরণে অনলাইন কিংবা বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়ার দাবি জানাচ্ছি। একই সাথে অতিদ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কর্তৃপক্ষের কাছে অনুরোধ করছি।

সমাজসেবায় অবদানের স্বীকৃতি, ‘ইয়্যুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্…
  • ১৮ অক্টোবর ২০২৬
জিম্বাবুয়ের সঙ্গে লজ্জাজনক হারের পর ব্যাটারদের দুষলেন তাসকিন
  • ১৮ অক্টোবর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে ৭৪ শতাংশ শিক্ষার্থী র‍্যাগিংয়ের শিকার
  • ১৮ অক্টোবর ২০২৬
হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা, অ্যাকাউন্ট ছাড়াই গ্রুপ কলে যুক্ত …
  • ১৮ অক্টোবর ২০২৬
মেসির জাদুকরি ড্রিবলিং, ৪ মিনিটে দুই গোল করে জেতালেন ইন্টার…
  • ১৮ অক্টোবর ২০২৬
সাংবাদিক আলিফ হত্যা মামলায় এক সন্দেহভাজন গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬