যোগদান করলেন ইবির নতুন কোষাধ্যক্ষ

০৬ মে ২০২১, ০২:৪৭ PM
বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন © সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া কর্মস্থলে যোগদান করেছেন। বৃহস্পতিবার (৬ মে) সকালে নিজ অফিসকক্ষে যোগদানপত্রে স্বাক্ষর করেন তিনি।

সদ্য নিয়োগ পাওয়া কোষাধ্যক্ষকের যোগদানের বিষয়টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) আতাউর রহমান গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে নতুন কোষাধ্যক্ষকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি, কর্মকর্তা সমিতি, প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, অফিসার্স অ্যাসোসিয়েশন, অর্থনীতি বিভাগ, পরিসংখ্যান বিভাগ, সহায়ক কর্মচারী সমিতি, সাধারণ কর্মচারী সমিতি ও ইবি ছাত্রলীগের নেতা-কর্মীরা।

ফলেল শুভেচ্ছা গ্রহণ শেষে অধ্যাপক ড. আলমগীর হোসেন ভুঁইয়া বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি স্মরণে নির্মিত ‘মৃত্যুঞ্জয়ী মুজিব’ ম্যুরালে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।

৯১ দেশের প্রতিযোগীদের হারিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতল মেরি…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রবাসী কর্মীর মেধাবী সন্তানদের শিক্ষাবৃত্তি দেবে সরকার, আব…
  • ১৮ অক্টোবর ২০২৬
দক্ষিণাঞ্চলে জলবায়ু পরিবর্তনে বদলে যাওয়া উপকূলের গল্প তুলে …
  • ১৮ অক্টোবর ২০২৬
পাবিপ্রবিতে দুই শিক্ষার্থীকে জিম্মি করে টাকা দাবি, ৫ জন বহি…
  • ১৮ অক্টোবর ২০২৬
পোলট্রি ফার্মে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কর্মচারীর মৃত্যু
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২
  • ১৮ অক্টোবর ২০২৬