বিশ্ববিদ্যালয় খোলা না খোলা নিয়ে যা জানা গেল

০৫ মে ২০২১, ০৪:৫৩ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

করোনাভাইরাসের কারণে গত বছরের মার্চ থেকে বন্ধ রয়েছে পাবলিক বিশ্ববিদ্যালয়সহ দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান। আগামী ২৪ মে থেকে বিশ্ববিদ্যালয় খোলার ঘোষণা দিয়েছিল সরকার। ১৭ মে থেকে খুলবে হল। তবে শিক্ষার্থীদের টিকা নিশ্চিত করতে না পারায় এ সিদ্ধান্ত বাস্তবায়ন হচ্ছে না বলেই জানা গেছে।

করোনার দ্বিতীয় ঢেউয়ের কারণে উদ্ভূত পরিস্থিতিতে পূর্বঘোষিত সূচি অনুযায়ী বিশ্ববিদ্যালয় খোলা যাবে কি না, তা ঠিক করতে আজ বুধবার (০৫ মে) বৈঠকে বসেন উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদ।

বৈঠকে উপস্থিত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, যেহেতু শিক্ষার্থীদের করোনা টিকা দেওয়া হয়নি তাই আগামী ১৭ মে আবাসিক হল খোলা হচ্ছে না। তাছাড়া সবকিছু বিবেচনা করে ভর্তি পরীক্ষার তারিখও পেছানো হবে।

তিনি জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী যতদিন কঠোর বিধিনিষেধ বা লকডাউন থাকবে; ততদিন বিশ্ববিদ্যালয়গুলোও বন্ধ থাকবে। লকডাউন উঠে গেলে আমরা আবার ঈদের পর বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবো। লকডাউন অবস্থায় আবাসিক হল কিংবা বিশ্ববিদ্যালয় খোলার সুযোগ নেই।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মুনাজ আহমেদ নূর বলেন, করোনা পরিস্থিতিতে বিশ্ববিদ্যালয়ের স্নাতক ভর্তি পরীক্ষা আয়োজনের বিষয়ে আজকের সভার অনুষ্ঠিত হয়েছে। সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ঈদের পরে আবার আমরা বসবো। সেখানে বিষয়টির সিদ্ধান্ত নেওয়া হবে।

তিনি বলেন, লকডাউন যেহেতু আরেক দফায় বাড়িয়ে ১৬ মে পর্যন্ত করা হয়েছে তাই তড়িঘড়ি করে আমরা সিদ্ধান্তটি নিতে চাচ্ছি না। ঈদের পরে বৈঠকে বসে সিদ্ধান্তটি নেবো।

বিশ্ববিদ্যালয় খোলার প্রস্তুতি চলমান আছে জানিয়ে অধ্যাপক ড. মুনাজ নূর বলেন, তবে সরকারের পূর্বের সিদ্ধান্ত সামনে রেখে পাবলিক বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ও ক্যাম্পাস পরিষ্কার-পরিচ্ছন্ন কাজও অব্যাহত রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে এ সময়ের মধ্যে যদি বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হয়, তবে পাঠদান উপযোগী করে তোলা হবে।

জানা গেছে, সভায় বন্ধ থাকা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম স্বাভাবিক রাখতে অনলাইনে পরীক্ষা নেয়া যায় কি-না তা নিয়েও আলোচনা চলছে। বিশ্ববিদ্যালয় খোলা এবং অনলাইনে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত নিতে অন্য একটি গুরুত্বপূর্ণ বৈঠক আগামী বৃহস্পতিবার (৬ মে) অনুষ্ঠিত হবে।

এদিকে, গত ২৯ এপ্রিল প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির বৈঠকে আগামী ১৭ মে থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খোলার সিদ্ধান্তটিও বাতিল করা হয়। উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, ‘কোভিড পরিস্থিতি এবং শিক্ষক-শিক্ষার্থীদের টিকাদানের বিষয়টি বিবেচনা করে হল খোলার কথা ভাবা হবে।’

সদরঘাট ট্র্যাজেডি: দুই দিন পর মিরাজের লাশ উদ্ধার
  • ২০ মার্চ ২০২৬
বিদেশে প্রথমবারের ঈদ, স্মৃতি আর চোখের জলে ভরা মুহূর্ত
  • ২০ মার্চ ২০২৬
কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫ বছরে বিনামূল্যে ১০৭…
  • ২০ মার্চ ২০২৬
'প্রত্যেকবার আমার জন্য বিপদে পড়তে হয়েছে এই মানুষটার'
  • ২০ মার্চ ২০২৬
শ্রমিকবান্ধব প্রধানমন্ত্রীর নির্দেশনা: বেতন-বোনাসে স্বস্তির…
  • ২০ মার্চ ২০২৬
দেশবাসীকে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার আহ্বান প্রধানমন্ত্…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence