জেইউমুনার সভাপতি হলেন রাফি, সম্পাদক মুশফিকা

২০ এপ্রিল ২০২১, ০৯:৪৯ PM
আসিফুল হক রাফি ও  মুশফিকা সুলতানা

আসিফুল হক রাফি ও মুশফিকা সুলতানা © ফাইল ছবি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন (জেইউমুনা) ২০২১-২২ এর ২০ সদস্যের নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের আসিফুল হক রাফিকে সভাপতি এবং সাংবাদিকতা ও গণমাধ্যম বিভাগের মুশফিকা সুলতানাকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

মঙ্গলবার সংগঠনের ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত এক অনলাইন অনুষ্ঠানে এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে রবি শংকর পাল রথী সহ-সভাপতি, কামরান হোসাইন ও নুসরাত জাহান মীম যুগ্ম সাধারণ সম্পাদক, শাহরীন সিদ্দিকা চৈতী সাংগঠনিক সম্পাদক, এ বি এম সাব্বির হোসাইন সহ সাংগঠনিক সম্পাদক, সুমাইয়া রোকনীকে কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত করা হয়েছে। তারা সবাই বিশ্ববিদ্যালয়ের ৪৬তম আবর্তনের শিক্ষার্থী। এছাড়া প্রশাসন বিষয়ক সম্পাদক তারিকুল ইসলাম সাগর, পাবলিক রিলেশন্স এন্ড কমিউনিকেশন বিষয়ক সম্পাদক লামিয়া জুমানা অর্চি, কর্পোরেট এফেয়ার্স এন্ড ব্র‍্ন্ডিং বিষয়ক সম্পাদক মেরাজ ভুইয়া মুগ্ধ, দক্ষতা উন্নয়ন বিষয়ক সম্পাদক তাসনুভা আলম অহনা, মানব সম্পদ বিষয়ক সম্পাদক জুবাইর নেওয়াজ, গবেষণা এবং উন্নয়ন বিষয়ক সম্পাদক শেখ তৌহিদুল ইসলাম তুহিন, ডকুমেন্টশন বিষয়ক সম্পাদক স্টিভ রেমা, দপ্তর বিষয়ক সম্পাদক ইফতেখার আবদুল্লাহ সাজিদ, কালচারাল এফেয়ার্স বিষয়ক সম্পাদক পূর্বা এলিজাবেথ দ্রং, মিডিয়া এন্ড প্রেস বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান আসিফ, ক্রিয়েটিভ ডেভেলপমেন্ট বিষয়ক সম্পাদক হিমেল সুলতানা এবং ভার্চুয়াল প্রোগ্রাম এন্ড ক্যাম্পেইন বিষয়ক সম্পাদক হয়েছেন মুজতাহিদ খান ওমর।

অনুষ্ঠানে অতিথি হিসেবে ছিলেন ন্যাশনাল ইনফরমেশন অফিসার এবং হেড অফ ইউনাইটেড ন্যাশনস ইনফরমেশন সেন্টার, এম মনিরুজ্জামান; অতিথি হিসেবে আরও ছিলেন সংগঠনটির উপদেষ্টামন্ডলী; জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. আবদুল্লাহ হেল কাফি, বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক বশির আহমেদ, পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান এবং ছাত্র-শিক্ষক কেন্দ্রের পরিচালক ড. আলমগীর কবির এবং সরকার ও রাজনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ তারিকুল ইসলাম।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২০ এপ্রিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড ন্যাশনস্ অ্যাসোসিয়েশন (জেইউমুনা) এর যাত্রা শুরু হয়।করোনাকালীন জেইউমুনা অনলাইনে তাদের কার্যক্রম চালিয়ে যায়। এরই ধারাবাহিকতায় ২০ই এপ্রিল সংগঠনটির ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে জুম অনলাইন প্ল্যাটফর্মে একটি ভার্চুয়াল মিলনমেলার আয়োজন করা হয়।

ট্যাগ: জাবি
সহকারী শিক্ষক নিয়োগ দেবে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি…
  • ১৮ অক্টোবর ২০২৬
একদিকে আজান, অন্যদিকে পূজা, মাঝে দূরত্ব ১০ ফুট
  • ১৮ অক্টোবর ২০২৬
সারা দেশের যেকোনো কলেজে হঠাৎ যেতে পারেন প্রধানমন্ত্রী
  • ১৮ অক্টোবর ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে শপআপ, আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
মনোনয়ন না পেয়ে আল্লাহ আমার ইজ্জত রক্ষা করেছেন: বিএনপি নেতা …
  • ১৮ অক্টোবর ২০২৬
অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
  • ১৮ অক্টোবর ২০২৬