সাত কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ ভর্তির আবেদন শুরু ২ মে

১৯ এপ্রিল ২০২১, ০৭:৪৯ PM

© লোগো

দেশের সাতটি সরকারি কৃষি বিশ্ববিদ্যালয়ে গুচ্ছ পদ্ধতিতে স্নাতক ভর্তি পরীক্ষা নেওয়ার সব প্রক্রিয়া চূড়ান্ত করা হয়েছে। এ নিয়ে আজ সোমবার (১৯ এপ্রিল) গাজীপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরকৃবি) উপাচার্য ও কেন্দ্রীয় ভর্তি কমিটির আহবায়ক অধ‌্যাপক ড. মো. গিয়াসউদ্দীন মিয়ার সভাপতিত্বে ভর্তি কমিটির এক ভার্চুয়াল সভা হয়েছে।

ভর্তি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এসব বিশ্ববিদ্যালয়ের গুচ্ছ ভর্তির আবেদন শুরু হবে আগামী ২ মে থেকে এবং চলবে ১০ জুন পর্যন্ত। এমসিকিউ পদ্ধতির এ ভর্তি পরীক্ষা আগামী ৩১ জুলাই বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত হবে। ফল প্রকাশ হবে ৫ আগস্ট। ভর্তির আবেদনের তারিখসহ ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় দৈনিক পত্রিকা ও বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে (www.bsmrau.edu.bd) পাওয়া যাবে।

সভায় ভার্চুয়ালি অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) উপাচার্য অ‌ধ‌্যাপক ড. লুৎফুল হাসান, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের (শেকৃবি) উপাচার্য অ‌ধ‌্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূইয়া, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) উপাচার্য অ‌ধ‌্যাপক ড. গৌতম বুদ্ধ দাশ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অ‌ধ‌্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ‌ধ‌্যাপক ড. মো. শহীদুর রহমান খান এবং পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অ‌ধ‌্যাপক ড. স্বদেশ চন্দ্র সামন্ত প্রমুখ।

সভায় ভার্চুয়ালি আরও যুক্ত ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ‌্যাপক তোফায়েল আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয় ম্যানেজমেন্ট বিভাগের পরিচালক মোহাম্মদ জামিনুর রহমান, বশেমুরকৃবির রেজিস্ট্রার মো. সিরাজুল ইসলাম তালুকদার, বাকৃবির আইটি বিশেষজ্ঞ অধ‌্যাপক ড. মো. আলী আশরাফ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ম্যাথমেটিক্স বিভাগের অধ‌্যাপক মো. মুস্তাগিজ বিল্লাহ, শেরোবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রিকালচারাল বোটানি বিভাগের অধ‌্যাপক এ এম এম শামসুজ্জামান এবং বশেমুরকৃবির আইটি বিশেষজ্ঞ মুহাম্মদ আকরাম হোসেন প্রমুখ।

‘আমার কথা-কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্…
  • ১৮ মার্চ ২০২৬
জনবল নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, আবেদন শেষ ২৬ মার্চ
  • ১৮ মার্চ ২০২৬
পাঙাসের ভ্যাকসিন উদ্ভাবনে এগোচ্ছে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস…
  • ১৮ মার্চ ২০২৬
লারিজানি হত্যার প্রতিশোধে ইসরায়েলে হামলা চালিয়েছে ইরান
  • ১৮ মার্চ ২০২৬
ঈদ পরবর্তী চারদিন বন্ধ থাকবে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্…
  • ১৮ মার্চ ২০২৬
ডিআইইউ আইন বিভাগ থেকে আইনজীবী হলেন ৬২ শিক্ষার্থী
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence