সিমাগো র‍্যাংকিং

ঢাবিকে পেছনে ফেলে দেশসেরা বঙ্গবন্ধু কৃষি ও মাভাবিপ্রবি

১৯ এপ্রিল ২০২১, ০৬:০৭ PM

© টিডিসি ফটো

দেশের সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দেশসেরার তালিকায় উঠে এসেছে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়। বিশ্বের বিভিন্ন দেশের দেশের ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় নিয়ে স্পেনের সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের ২০২১ সংস্করণে এ তথ্য জানানো হয়েছে।

সম্প্রতি প্রকাশিত সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের ২০২১ সংস্করণে হয়, বাংলাদেশের ২৮টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় অবস্থান প্রথম। দেশসেরার মধ্যে শীর্ষ দুই ও তিনে রয়েছে যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)।

এর আগে গত বছরের (২০২০) র‌্যাংকিংয়ে শীর্ষ তিন বিশ্ববিদ্যালয় ছিল যথাক্রমে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়। 

গবেষণা, উদ্ভাবন এবং সামাজিক প্রভাব- এই তিনটি বিষয়ের উপর ভিত্তি করে প্রতি বছরের এপ্রিল মাসে এ র‌্যাংকিং প্রকাশ করে তারা। ২০০৯ সাল থেকে এ প্রতিষ্ঠানটি নিয়মিত বিশ্ববিদ্যালয়ের র‌্যাংকিং প্রকাশ করে আসছে।

এবারের শীর্ষ ১০ বিশ্ববিদ্যালয়ে রয়েছে যথাক্রমে চার নম্বরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, পঞ্চম বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়, ৬ষ্ঠ খুলনা বিশ্ববিদ্যালয়, ৭ম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ৮ম জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ৯ম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ও ১০ম স্থানে রয়েছে যথাক্রমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)।

র‌্যাংকিংয়ে এবার ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) বাংলাদেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম স্থান অধিকার করেছে। বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, আইইউবির ইতিহাসে এটি একটি উল্লেখযোগ্য ঘটনা যা আইইউবি পরিবারকে ভীষণভাবে অনুপ্রেরণা যোগাবে। আইইউবি একটি স্বতন্ত্র, উদার, অলাভজনক ও শিক্ষার্থীবান্ধব প্রতিষ্ঠান হিসেবে অঙ্গীকারবদ্ধ।

সিমাগো ইনস্টিটিউশন র‌্যাংকিংয়ের ২০২১ সংস্করণে বিশ্বসেরা তালিকার শীর্ষস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের হার্বাট বিশ্ববিদ্যালয়, র‌্যাংকিংয়ের দ্বিতীয় যুক্তরাষ্ট্রের হার্বাট মেডিকেল স্কুল, তৃতীয় চীনের তাসিনগুয়া বিশ্ববিদ্যালয়, চতুর্থ ও পঞ্চম অবস্থানে যথাক্রমে যুক্তরাষ্ট্রের স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও ম্যাসাচুসেট্‌স ইন্সটিটিউট অব টেকনোলজি (এমআইটি)।

জানা গেছে, স্পেনভিত্তিক সিমাগো ইনস্টিটিউশনস র‌্যাংকিং হলো আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে প্রতিষ্ঠান যেখান থেকে সিমাগো ল্যাব ও বিশ্বের বৃহত্তম বৈজ্ঞানিক প্রকাশক, এলসেভিয়ারের মালিকানাধীন স্কপাসবিজ্ঞান গবেষণায় অবদানের জন্য প্রতি বছর শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের র‌্যাংকিং প্রকাশ করা হয়ে থাকে। 

২০২১ সালে সারা বিশ্ব থেকে ৪ হাজার ১২৬টি বিশ্ববিদ্যালয় এই তালিকায় জায়গা পেয়েছে। স্কপাস ডাটাবেইজে কমপক্ষে ১০০টি গবেষণা প্রকাশিত হয়েছে এমন সব প্রতিষ্ঠানকেই এই র‌্যাংকিংয়ের বিবেচনায় নেয়া হয়েছে।

আর্জেন্টিনার বিপক্ষে কেপ ভার্দের হয়ে মাঠে নামতে পারতেন রোনা…
  • ২৯ জুন ২০২৬
দক্ষিণ আফ্রিকার হৃদয় ভেঙে শেষ ষোলোয় কানাডা
  • ২৯ জুন ২০২৬
বরিশাল বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সভাপতি শাকিল, সম্পাদক…
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিলিয়ান কিংবদন্তি যেভাবে বদলে দিয়েছেন জাপানি ফুটবল
  • ২৯ জুন ২০২৬
ব্রাজিল ম্যাচের আগে জাপানের বড় চিন্তা একটাই
  • ২৯ জুন ২০২৬
অতিরিক্ত ভাড়া আদায়, বিএম কলেজে আটক শতাধিক অটোরিকশা ও সিএনজি 
  • ২৯ জুন ২০২৬