জাককানইবির সহকারী প্রক্টরের দায়িত্বে সাবেক নজরুলিয়ান

১৩ এপ্রিল ২০২১, ০৫:৩৮ PM
নতুন সহকারী প্রক্টর নিয়োগ

নতুন সহকারী প্রক্টর নিয়োগ © টিডিসি ছবি

ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে (জাককানইবি) নতুন সহকারী প্রক্টর নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। প্রথম নজরুলিয়ান হিসেবে এই দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের সহকারী অধ্যাপক ও সাবেক শিক্ষার্থী আসলাম মাহমুদ।

মঙ্গলবার (১৩ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এইচ এম মোস্তাফিজুর রহমানের অনুমোদনক্রমে রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কৃষিবিদ ড. মোঃ হুমায়ুন কবীর সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের আইনের ধারা মোতাবেক আসলাম মাহমুদ যোগদানের তারিখ হতে আগামী দুই বছর সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক সম্মানী ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।

নতুন নিয়োগ পাওয়া সহকারী প্রক্টর আসলাম মাহমুদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, 'একজন নজরুলিয়ান হিসেবে প্রথমেই বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন ও আইন শৃঙ্খলা রক্ষায় কাজ করতে চাই। সেইসাথে আমার উপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালনের জন্য সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।' এছাড়াও সহকারী প্রক্টর হিসেবে দায়িত্ব পাওয়ায় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনকে ধন্যবাদ জানান।

প্রসঙ্গত, আসলাম মাহমুদ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চতুর্থ ব্যাচ (২০০৯-১০ সেশন) ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রথম ব্যাচের একজন মেধাবী শিক্ষার্থী ছিলেন। ২০১৫ সালে তিনি প্রধানমন্ত্রী স্বর্ণপদক লাভ করেন এবং ২০১৮ সালে নিজ বিভাগেই প্রভাষক হিসেবে যোগদান করেন। এর পূর্বে বেসরকারি বিশ্ববিদ্যালয় ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) তিনি দেড় বছরেরও বেশি সময় শিক্ষকতা করেন।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬