গবিতে স্বাস্থ্যবিধি মেনে পালিত হলো চৈত্র সংক্রান্তি উৎসব 

১৩ এপ্রিল ২০২১, ০৫:১৩ PM
গবিতে চৈত্র সংক্রান্তি উৎসব

গবিতে চৈত্র সংক্রান্তি উৎসব © টিডিসি ছবি

মহামারীর প্রকোপ নিয়ন্ত্রণে ঘোষিত লকডাউনের মধ্যেও সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে স্বাস্থ্যবিধি মেনে ভিন্ন আঙ্গিকে পালিত হয়েছে চৈত্র সংক্রান্তি উৎসব। মঙ্গলবার (১৩ এপ্রিল) বাংলা বছর ও বসন্তের শেষদিনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের শিক্ষার্থীরা সকালে কলা পাতায় পান্তা, ঘুড়ি উড়ানো এবং পানিতে নৌকা ভাসানোর মধ্যে দিয়ে এ উৎসব পালন করেন।

এ সময় শিক্ষার্থীরা ক্যাম্পাসে খেলা মাঠে রঙিন ঘুড়ি উড়িয়ে পুরাতন বছর ১৪২৭ এর সব দুঃখগুলোকে হাওয়ায় মিলিয়ে দেয়। লাল, নীল ও হলুদ কাগজের নৌকা পানিতে ভাসিয়ে পুরনো বছরের গ্লানি ভুলে নতুন বছরকে স্বাগত জানায় পরে ট্রান্সপোর্ট চত্বরে পান্তা পর্বের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি ঘটে। চৈত্র সংক্রান্তি উৎসব ১৪২৭ এর আয়োজন প্রসঙ্গে ভেটেরিনারি অ্যান্ড এনিমেল সাইন্সস অনুষদের শিক্ষার্থী নাজমুল হাসান বলেন, ‘এ বছর করোনার কারণে সব আয়োজনেই জনসমাগম নিষিদ্ধ করা হয়েছে। তবে যেহেতু এটি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর বছর, সেহেতু যদি আমরা কিছুই না করি, তবে স্বাধীনতার বিপক্ষের শক্তি মাথাচাড়া দিয়ে উঠবে। তাই সীমিত পরিসরে হলেও দূরত্ব বজায় রেখে, মাস্ক পরিধান করে আয়োজনটি সম্পূর্ণ করেছি।’

বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগ শিক্ষার্থী আসাদুর রহমান বলেন, ‘বেসরকারি বিশ্ববিদ্যালয়ের তরুণ-তরুণীরাও সাংস্কৃতির চর্চা করে এবং বাঙালির ঐতিহ্যকে ধরে রেখেছে। তা নিশ্চয়ই প্রশংসার দাবিদার। আজ আমিও এর স্বাক্ষী হলাম।’

তিনি আরও বলেন, ‘ভরদুপুরের আড্ডায় উঠে আসে মুক্ত কল্পনা ও ছন্দ গানের খেলা। ঝরা-ক্লেশ জর্জরিত বিশ্বে বাঙ্গালির উদ্যমশীলতার প্রতীক হোক চৈত্র সংক্রান্তির এ আয়োজন।’

শিক্ষার্থীদের প্রত্যাশা ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সাংস্কৃতি চর্চায় এই ক্যাম্পাসের সুনাম অনেক দূরে এগিয়ে যাবে।

বিদেশ যাওয়ার জন্য আইইএলটিএস প্রস্তুতি নিচ্ছিলেন মালিহা, রিস…
  • ১৮ অক্টোবর ২০২৬
এসএসসি পাসেই চাকরি ওয়ালটনে, আবেদন ১৩ নভেম্বর পর্যন্ত
  • ১৮ অক্টোবর ২০২৬
যশোরে ১৭৭ রেলক্রসিংয়ের ৯৯টিই অবৈধ, গেটম্যান নেই ৩৪টিতে
  • ১৮ অক্টোবর ২০২৬
গোপালগঞ্জে সেতুর মুখ বন্ধ করে সরকারি জমি দখলের অভিযোগ
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর আকস্মিক কলেজ পরিদর্শন ঘিরে প্রস্তুতি নেওয়ার…
  • ১৮ অক্টোবর ২০২৬
দেশে বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬.৩৯ বিলিয়ন ডলার
  • ১৮ অক্টোবর ২০২৬