বিশ্ববিদ্যালয়ে ‘পুঁজিবাজার’ কোর্স চালুর প্রস্তাব

১১ এপ্রিল ২০২১, ১২:০২ AM

© লোগো

দেশের অর্থনীতির অন্যতম খাত পুঁজিবাজার। তাই এই খাতে দক্ষ জনবল তৈরিতে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ (ঢাবি) দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে ‘পুঁজিবাজার’ কোর্স চালু করতে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) মতামত চেয়েছে অর্থ মন্ত্রণালয়।

সম্প্রতি আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে এ বিষয়ে মতামত চেয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানকে চিঠি দেয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, পুঁজিবাজার বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত। পুঁজিবাজারের মাধ্যমে অর্থনীতিতে দীর্ঘমেয়াদী অর্থ প্রবাহ সৃষ্টি হয়ে থাকে। উন্নত বিশ্বে পুঁজিবাজার ব্যবস্থাপনা ও পুঁজিবাজারের বিভিন্ন প্রকার উপাদানসমূহ যথা- বন্ড, মিউচ্যুয়াল ফান্ড, শেয়ার, ডিবেঞ্চার ইত্যাদি বিষয়ে জটিল গবেষণা এবং তাত্ত্বিক ও প্রয়োগিক জ্ঞানের উপর ভিত্তি করে পরিচালিত হয়ে থাকে। বাংলাদেশের পুঁজিবাজার বর্তমান সরকারের ঐকান্তিক প্রচেষ্টায় একটি উদীয়মান পুঁজিবাজার হিসাবে বিস্তৃতি লাভ করেছে। ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে একটি উন্নত দেশের পর্যায়ে উন্নীত করার লক্ষ্যে পুঁজিবাজারের প্রসার গুরুত্বপূর্ণ এবং একইসঙ্গে পুঁজিবাজারের উপর সম্যক জ্ঞানার্জন সমভাবে গুরুত্ব বহন করে।

এতে আরও বলা হয়, পুঁজিবাজারের উপর জ্ঞানার্জনের জন্য দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় বিশেষ করে ঐতিহ্যবাহী ঢাকা বিশ্ববিদ্যালয়ে পুঁজিবাজার ফোকাসড তথা ক্যাপিটাল মার্কেটবিষয়ক মাস্টার্স কিংবা অনার্স কোর্স প্রবর্তন করার প্রয়োজনীয়তা আছে বলে প্রতীয়মান হয়। এই কোর্স ভবিষ্যৎ প্রজন্মকে পুঁজিবাজারের বিভিন্ন উপাদানসমূহ সম্পর্কে ভালোভাবে জ্ঞানার্জনে যেমন সাহায্য করবে তেমনি পুঁজিবাজার পরিচালনায় একটি দক্ষ জনগোষ্ঠী তৈরিতে সহায়ক ভূমিকা পালন করবে।

এমতাবস্থায় ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন সরকারি বিশ্ববিদ্যালয়ে পুঁজিবাজারবিষয়ক স্নাতকোত্তর কিংবা স্নাতক কোর্স প্রবর্তনের বিষয়ে মতামত পাঠানোর জন্য চিঠিতে অনুরোধ করা হয়।

সম্প্রতি এক অনুষ্ঠানে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান অধ্যপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম জানান, পুঁজিবাজারে দক্ষ জনবল তৈরিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এ সংক্রান্ত কোর্স চালুর পরিকল্পনা রয়েছে। কিছু বিশ্ববিদ্যালয়কে এ সংক্রান্ত কোর্স চালুর বিষয়ে প্রস্তাবনাও দেয়া হয়েছে।

বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950