কেন্দ্রের নির্দেশনা পালন করছে জবি ছাত্রলীগ

১০ এপ্রিল ২০২১, ০৪:০৯ PM
জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে জবি ছাত্রলীগ

জনসাধারণের মাঝে মাস্ক বিতরণ করছে জবি ছাত্রলীগ © টিডিসি ফটো

করোনাভাইরাসের সংক্রমণরোধে ও মানুষকে সচেতন করার লক্ষ্যে বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মাস্ক বিতরণ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।

আজ শনিবার (১০ এপ্রিল) দুপুর ১টার দিকে সদরঘাট ও ভিক্টোরিয়া পার্ক এলাকায় সাধারণ মানুষের মাঝে মাস্ক বিতরণ করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

ছাত্রলীগের নেতারা বলেন, করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের নির্দেশনা অনুযায়ী মানুষের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচি পালন করেছি। মানুষকে মাস্ক সঠিকভাবে পরানোসহ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সতর্ক হওয়ার জন্যে আহ্বান জানিয়েছি।

এতে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি আল আমিন শেখ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হোসনে মোবারক রিসাত, নাজমুল আলম, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, আক্তার হোসেন, নুরুল আফসার, সাবেক সহ সম্পাদক নাহিদ পারভেজ, আনোয়ার সজিব।

মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬
জুনিয়র অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে,…
  • ১৮ অক্টোবর ২০২৬
প্রেমিকার সঙ্গে সাক্ষাতের জন্য ১৯০০ কিলোমিটার পাড়ি , পরে জা…
  • ১৮ অক্টোবর ২০২৬
নেপালকে হারিয়ে স্বস্তির জয় বাংলাদেশের
  • ১৮ অক্টোবর ২০২৬
এখন থেকে বাঁশের লাঠি দিয়ে মাদকের আখড়া ধ্বংস করব: প্রতিমন্…
  • ১৮ অক্টোবর ২০২৬