বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন জবির ২ শিক্ষার্থী

০৯ এপ্রিল ২০২১, ১২:২৪ AM
বাংলাদেশ গেমসে জবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয়

বাংলাদেশ গেমসে জবি শিক্ষার্থীর স্বর্ণপদক জয় © ফাইল ছবি

বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছেন নেপাল এসএ গেমসে স্বর্ণপদকজয়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) চারুকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়া। একই আসরে জবির আরেক শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন।

বুধবার (৭ এপ্রিল) বান্দরবান জেলা জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত নারীদের -৫৫ কেজি কুমিতে সেনাবাহিনীর হয়ে মারজান আক্তার প্রিয়া ও আনসার বাহিনীর হয়ে পুরুষদের -৬৭ কেজি কুমিতে জর্জিস আনোয়ার নাইম স্বর্ণপদক জেতেন।

স্বর্ণপদকজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, স্বর্ণপদক পেয়ে আমি অত্যন্ত খুশি। এর আগে আমি এসএ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। পড়ালেখার পাশাপাশি কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেকটা চ্যালেঞ্জিং। যারা আমাকে সাপোর্ট দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

আরেক বিজয়ী জর্জিস আনোয়ার নাইম বলেন, আমি প্রথম মহান আল্লাহ তায়ালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে আমি ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় প্রথমবার অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছিলাম। আজকে স্বর্ণপদক প্রাপ্তিতে আমি জসিম সেন্সি, রমজান সেন্সি, সোলায়মান সেন্সি, মুন সেন্সি, আমার সকল টিম মেম্বার, পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ।

এদিকে মারজান ও জর্জিস নাইমের স্বর্ণপদক জয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। তিনি বলেন, প্রিয়া ও নাইমদের মতো দেশসেরা কারাতেদের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নিয়েছি। তাদের সবরকম সহযোগিতায় আমরা পাশে থাকব।

ট্যাগ: জবি
অগ্রাধিকার ভিত্তিতে জাতীয়করণ হবে ঢাকা-১৬ আসনের শিক্ষা প্রতি…
  • ১১ এপ্রিল ২০২৬
সর্বকনিষ্ঠ প্রার্থী হিসেবে মনোনয়ন সংগ্রহ ছাত্রদল নেত্রী নও…
  • ১১ এপ্রিল ২০২৬
আগুনে পুড়ে ছাই ৯ দোকান, ক্ষতি অর্ধকোটি টাকা
  • ১১ এপ্রিল ২০২৬
শিক্ষার্থীদের ৬ হাজার টাকা করে সহায়তা দেবে সরকার, পাবেন যারা
  • ১১ এপ্রিল ২০২৬
কনস্টেবল নিয়োগে আবেদন ১ লাখ ২৬ হাজার, এক পদের বিপরীতে ৪৭ প্…
  • ১১ এপ্রিল ২০২৬
হল্যান্ড স্কলারশিপ নিয়ে পড়ুন নেদারল্যান্ডসে, আবেদন স্নাতক-স…
  • ১১ এপ্রিল ২০২৬
close