বেখেয়ালে ছাদ থেকে পড়ে বিএল কলেজ ছাত্রের মৃত্যু

০৭ এপ্রিল ২০২১, ০৭:৪৩ PM

© ফাইল ফটো

পটুয়াখালীর গলাচিপায় মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে সিজান রহমান শুভ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বুধবার সকালে ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

নিহত শুভ পৌর এলাকার সদর রোডের বাসিন্দা রিপন মৃধার ছেলে এবং বরিশাল বিএম কলেজের দর্শন বিভাগের ২য় বর্ষের ছাত্র ছিলেন।

নিহতের পরিবার জানায়, রোববার রাতে পৌর এলাকার ফিডার রোডের রিয়াদ হোসেন মৃধার বাসায় বন্ধুদের সঙ্গে পিকনিকে যায়। এ সময় ছাদে বন্ধুদের আড্ডার ফাঁকে মোবাইলে কথা বলার সময় ছাদ থেকে পড়ে আহত হয়। বুধবার সকালে ঢাকার কনফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুভ মারা যায়।

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শওকত আনোয়ার জানান, অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬
মুম্বাইয়ে টাইগার শ্রফের উপর গুলি, জানা গেল কারণ
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে ইশরাককে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • ১৮ অক্টোবর ২০২৬
জামায়াত নেতার মেয়ের সঙ্গে প্রেম, স্কুলছাত্রকে গাছে বেঁধে রা…
  • ১৮ অক্টোবর ২০২৬