বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতলেন জবির ২ শিক্ষার্থী

০৭ এপ্রিল ২০২১, ০৬:১২ PM

© টিডিসি ফটো

বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে স্বর্ণপদক পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারজান আক্তার প্রিয়া। একই আসরে জবির আরেক শিক্ষার্থী নাট্যকলা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের মোহাম্মদ জর্জিস আনোয়ার নাইম কারাতে প্রতিযোগিতায় স্বর্ণপদক জিতেছেন।

বুধবার (৭ এপ্রিল) বান্দরবান জেলা জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত নারীদের-৫৫ কেজি কুমিতে সেনাবাহিনীর হয়ে মারজান আক্তার প্রিয়া ও আনসার বাহিনীর হয়ে পুরুষদের-৬৭ কেজি কুমিতে জর্জিস আনোয়ার নাইম স্বর্ণপদক জেতেন।

স্বর্ণপদকজয়ী মারজান আক্তার প্রিয়া বলেন, স্বর্ণপদক পেয়ে আমি অত্যন্ত খুশি। এর আগে আমি এসএ গেমসে স্বর্ণপদক পেয়েছিলাম। পড়ালেখার পাশাপাশি কারাতে প্রতিযোগিতায় অংশগ্রহণ অনেকটা চ্যালেন্জিং। যারা আমাকে সাপোর্ট দিয়েছেন সবার প্রতি আমি কৃতজ্ঞ।

জর্জিস আনোয়ার নাইম বলেন, আমি সকলের নিকট কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে আমি ২৬তম জাতীয় কারাতে প্রতিযোগিতায় প্রথম অংশগ্রহণ করে স্বর্ণপদক পেয়েছিলাম। আজকে স্বর্ণপদক প্রাপ্তিতে আমি জসিম সেন্সি, রমজান সেন্সি, সোলায়মান সেন্সি, মুন সেন্সি, আমার সকল টিম মেম্বার, পরিবার, বন্ধুবান্ধব ও শিক্ষকবৃন্দকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সকলের কাছে সহযোগিতা পেয়ে আমি কৃতজ্ঞ।

এদিকে মারজান ও জর্জিস নাইমের স্বর্ণপদক জয়ে শুভেচ্ছা জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রিয়া ও নাইমদের মতো দেশ সেরা কারাতের জন্য আমরা বিশ্ববিদ্যালয়ের বিশেষ প্রশিক্ষণের পরিকল্পনা হাতে নিয়েছি। তাদের সবরকম সহযোগিতায় আমরা পাশে থাকব।

অনির্দিষ্টকালের বন্ধ সিলেটে সব পেট্রোল পাম্প
  • ০২ এপ্রিল ২০২৬
সংসদ থেকে ওয়াক-আউট, যা বললেন বিরোধীদলীয় নেতা
  • ০২ এপ্রিল ২০২৬
স্বামীর কাছে যাওয়ার আগের দিন ঝুলন্ত অবস্থায় মিলল গৃহবধূর লাশ
  • ০২ এপ্রিল ২০২৬
ব্যক্তি উদ্যোগে মহাসড়ক থেকে ময়লার স্তুপ অপসারণ
  • ০২ এপ্রিল ২০২৬
জ্বালানি সাশ্রয়ে সরকারি অফিস সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তিটি ভু…
  • ০২ এপ্রিল ২০২৬
দেশের ৯ জেলায় ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ০২ এপ্রিল ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence