সীমিতভাবে চলবে খুবির অফিস, শিক্ষাকার্যক্রম চলবে অনলাইনে

০৭ এপ্রিল ২০২১, ০৪:৩৭ PM

© ফাইল ছবি

বর্তমান করোনা পরিস্থিতির সার্বিক দিক বিবেচনা করে খুলনা বিশ্ববিদ্যালয়ের অফিস স্বাস্থ্যবিধি মেনে সীমিতভাবে খোলা রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আর শিক্ষাকার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। করোনা পরিস্থিতি অবনতিতে গত ১ এপ্রিল জারিকৃত বিজ্ঞপ্তির ব্যাখ্যা এবং বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চিঠির পরিপ্রেক্ষিতে বুধবার (৭ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে ট্রেজারার, সকল ডিন ও ছাত্র বিষয়ক পরিচালকের উপস্থিতিতে ভার্চুয়াল সভা অনুষ্ঠানে এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় শিক্ষাকার্যক্রম পরিচালনার বিষয়ে আরো কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। সেগুলো হলো,

(১) আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষাকার্যক্রম অনলাইনে পরিচালিত হবে। তবে গবেষণারত শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম তাদের স্ব স্ব সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে এবং শিক্ষার্থীদের তালিকা ছাত্র বিষয়ক পরিচালক বরাবর প্রেরণ করতে হবে।

(২) একাডেমিক প্রধানগণ (ডিন, ডিসিপ্লিন প্রধান/পরিচালক, ইনস্টিটিউট) তাদের অফিসিয়াল কার্যক্রম অনলাইনে পরিচালনা করতে পারবেন। তবে প্রয়োজনানুযায়ী তারা স্বশরীরেও অফিস করতে পারবেন এবং প্রয়োজনবোধে স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীগণকে অফিসে উপস্থিত হওয়ার জন্য বলতে পারবেন।

(৩) সীমিত আকারে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক অফিসসমূহ (রেজিস্ট্রার কার্যালয়ের সকল বিভাগ/শাখা) সপ্তাহে দুই দিন (রবিবার ও বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ৩টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। এছাড়া জরুরি প্রয়োজনে স্ব স্ব বিভাগ/শাখা প্রধানগণ তাদের অফিস খোলা রেখে স্বাস্থ্যবিধি মেনে সংশ্লিষ্ট কর্মকর্তা, কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে পারবেন।

(৪) বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, মেডিকেল সেন্টার, এস্টেট ও নিরাপত্তা শাখা) যথারীতি তাদের কার্যক্রম চালু রাখবে।

(৫) বর্ণিত সময়সূচি অনুযায়ী পরিবহনের ব্যবস্থা চালু থাকবে।

(৬) বিশ্ববিদ্যালয়ে কর্মরত সকলকে কর্মস্থলে (স্টেশনে) অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

(৭) পবিত্র রমজান মাসেও উল্লিখিত অফিস সময়সূচি বহাল থাকবে।

বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্যাদি জানানো হয়।

ট্যাগ: খুবি
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
ফরিদপুর উচ্চ বিদ্যালয়ের ১৭৫ বছর পূর্তি উপলক্ষে আবার রেজিস্ট…
  • ১৪ নভেম্বর ২০২৬
এআইয়ের নকল ঠেকাতে ‘অ্যানালগ’ পদ্ধতিতে ফিরছে যুক্তরাজ্যের অন…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950