১১ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা

০৪ এপ্রিল ২০২১, ১০:৩৭ PM
ইসলামী বিশ্ববিদ্যালয়

ইসলামী বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

নোভেল করোনাভাইরাসের সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আগামী ১১ এপ্রিল পর্যন্ত ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এসময় জরুরি সেবা চালু থাকবে। রবিবার (৪ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনাভাইরাস সংক্রমণ থেকে সুরক্ষার লক্ষ্যে সরকার কর্তৃক লকডাউন ঘোষণার কারণে আগামীকাল ৫ এপ্রিল থেকে ১১ এপ্রিল পর্যন্ত বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। তবে এসময় জরুরি সেবা (চিকিৎসা, পানি, বিদ্যুত, নিরাপত্তা, এস্টেট ও আইসিটি সেল) চালু থাকবে। এসব দপ্তরে স্বাস্থ্যবিধি মেনে ৫০ শতাংশ কর্মকর্তা কর্মচারী নিয়ে চলবে।

এছাড়া গর্ভবতী, অসুস্থ ও ৫৫ বছরের বেশি বয়সের কর্মকর্তা-কর্মচারীদের বাড়িতে অবস্থান করে কাজ সম্পাদনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। তবে এসময় অনলাইন পাঠদান চালু থাকবে।

এর আগে গত ১ এপ্রিল (বৃহস্পতিবার) মাস্ক ছাড়া বিশ্ববিদ্যালয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রফেসর ড. জাহাঙ্গীর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬