কুবি রোটার‍্যাক্ট ক্লাবের সভাপতি মাছুম, সম্পাদক কুলসুম

০৪ এপ্রিল ২০২১, ১১:০৯ AM
মো. মাছুম বিল্লাহ ও নাহিনূুর রহমান কুলসুম

মো. মাছুম বিল্লাহ ও নাহিনূুর রহমান কুলসুম © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোটার‍্যাক্ট ক্লাবে ২০২১-২২ রোটাবর্ষের সভাপতি হয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের রোটার‌্যাক্টর মো. মাছুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক হয়েছেন একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের রোটার‌্যাক্টর নাহিনূুর রহমান কুলসুম।

শনিবার (৩ এপ্রিল) রাত ৯টায় সংগঠনটির ১৫৭ তম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে তাদের নাম ঘোষণা করা হয়।

আগামী জুন মাসে রোটারি বর্ষ ২০২১-২২ এর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে বলে জানান ক্লাবের বর্তমান সভাপতি ও নির্বাচন কমিশনের সদস্য রোটার‌্যাক্টর আমিনুল ইসলাম।

উল্লেখ্য, কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোটার‌্যাক্ট ক্লাব ২০১৩ সালে প্রতিষ্ঠিত হয়ে নিজেদের উন্নয়নের পাশাপাশি বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড যেমন; বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থীদের সহায়তা, বিভিন্ন স্কুলে দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী বিতরণ, সমাজে অবহেলিত শিশুদের উন্নয়ন, ক্যাম্পাসে বৃক্ষরোপণসহ বিভিন্ন কর্মকাণ্ডে অংশগ্রহণ করে থাকে।

‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬
পদত্যাগ নিয়ে প্রকাশিত সংবাদ প্রত্যাহার না করলে আইনানুগ ব্যব…
  • ১৮ অক্টোবর ২০২৬
মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ দেওয়ার সংবাদটি অসত্য ও ভি…
  • ১৮ অক্টোবর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি নিয়োগ দেবে লাইব্রেরি অ্যাসিস্ট্যান্ট, …
  • ১৮ অক্টোবর ২০২৬