‘সাহিত্য দিগন্ত-২০২০’ পুরস্কার পেলেন ইবি শিক্ষক বাকী বিল্লাহ

০৩ এপ্রিল ২০২১, ১০:৫৮ PM
‘সাহিত্য দিগন্ত-২০২০’ পুরস্কার পেয়েছেন ইবি শিক্ষক ড. বাকী বিল্লাহ বিকুল

‘সাহিত্য দিগন্ত-২০২০’ পুরস্কার পেয়েছেন ইবি শিক্ষক ড. বাকী বিল্লাহ বিকুল © টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. বাকী বিল্লাহ বিকুল সাহিত্য পুরস্কার ‘সাহিত্য দিগন্ত ২০২০’ পেয়েছেন। রবীন্দ্রবিষয়ক গ্রন্থ ‘অবিনাশী রবীন্দ্রনাথ’ গ্রন্থের প্রবন্ধ-গবেষণার জন্যে এ পুরস্কার দেয়া হয়েছে। শনিবার (৩ এপ্রিল) রাজধানীতে আয়োজিত অনুষ্ঠান থেকে পুরস্কার তুলে দেওয়া হয়।

করোনার প্রকোপ বৃদ্ধি ও লকডাউন ঘোষণার জন্যে তিনি যেতে পারেননি। তার পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন কবি জায়েদ হোসাইন লাকী। অনুষ্ঠানে কবি জায়েদ হোসাইন লাকী, বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত লেখক রেজাউদ্দিন স্টালিন, বাংলা একাডেমির উপপরিচালক বাচিক শিল্পী ড. শাহাদাত হোসেন নিপু, গবেষক ড. রহিমা আক্তার কল্পনা, কবি ও গবেষক জিয়াউল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

এর আগেও ড. বাকী বিল্লাহ বিকুল ‘বাঙ্গালীর কণ্ঠ পুরস্কার ২০১৮’ ও কবিতা রচনার জন্য ‘কবি ওমর আলী’ পুরস্কার পেয়েছিলেন।

পুরস্কার প্রাপ্তির বিষয়ে জানতে চাইলে সহযোগী অধ্যাপক বাকী বিল্লাহ বিকুল বলেন, ‘এ পুরস্কার যাঁরা আমাকে দিয়েছেন তাঁদের আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। পুরস্কার বরাবরই আমার কর্মস্পৃহাকে বাড়িয়ে দেয়। এক্ষেত্রে আমার কর্মপরিধি আরো বাড়বে বলে আশা করি।’

তিনি বলেন, ‘সামনে সাহিত্যাঙ্গনে নানারকম কাজ করব আশা করি। করোনাকালীন এ পুরস্কার মানুষের কল্যাণে উৎসর্গিত হোক। পৃথিবীর আলোর উৎস হোক পৃথিবীর তাবৎ প্রেরণা পুরস্কার।’

বাসিজ কমান্ডার সোলাইমানিকে হত্যার খবর নিশ্চিত করল ইরান
  • ১৮ মার্চ ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে ‘মানহানিকর’ পোস্ট শেয়ার, বিশ্ববিদ্…
  • ১৮ মার্চ ২০২৬
‎বাহুবলে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল মাদ্রাসা শিক্ষার্থীর
  • ১৮ মার্চ ২০২৬
দেশের উন্নয়নে সমন্বিত উদ্যোগ জরুরি—নুরুল হক নুর
  • ১৮ মার্চ ২০২৬
ব্যারিস্টার মওদুদ আহমেদের ৫ম মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া
  • ১৮ মার্চ ২০২৬
চাঁদপুর-৩ আসনের সাবেক এক এমপি মারা গেছেন
  • ১৮ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence