২২ মে পর্যন্ত খুবির সব কার্যক্রম বন্ধ

০২ এপ্রিল ২০২১, ০৪:৪০ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) সব কার্যক্রম ২২ মে পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। বৃহস্পতিবার (১ এপ্রিল) খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (রুটিন দায়িত্ব) প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

সভায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার, ডিন ও ছাত্রবিষয়ক পরিচালক উপস্থিত ছিলেন। সভা শেষে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে উপরোক্ত তথ্যাদি জানানো হয়েছে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২২ মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব কার্যক্রম বন্ধ থাকবে। তবে বিশ্ববিদ্যালয়ের জরুরি প্রয়োজনে সপ্তাহে দু’দিন (রোব ও বুধবার) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত রেজিস্ট্রার কার্যালয় স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে।

এছাড়া বিশ্ববিদ্যালয়ের জরুরি সেবাসমূহ (পানি, বিদ্যুৎ, স্বাস্থ্য, এস্টেট ও নিরাপত্তা শাখা) যথারীতি চালু থাকবে। এছাড়া প্রয়োজনে শিক্ষার্থীদের ক্লাসসমূহ অনলাইনে চালু রাখা যাবে এবং শিক্ষার্থীদের চলমান গবেষণা কার্যক্রম স্ব স্ব সুপারভাইজারের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত হবে।

শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ল্যাবরেটরি ব্যবহার করলে স্ব স্ব সুপারভাইজার শিক্ষার্থীদের তালিকা ছাত্র বিষয়ক পরিচালককে পাঠাবেন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের মেডিক্যাল সেন্টারের কার্যক্রম আগের মতো (করোনাকালীন) যথারীতি চালু থাকবে এবং চিকিৎসকরা অনকল ডিউটিতে থাকবেন। ছুটিকালীন সবাইকে স্টেশনে অবস্থান করার জন্য অনুরোধ করা হয়েছে।

পাকিস্তানে কোয়েটাসহ ১২ শহরে হামলা, দুই দিনে অন্তত ১০৮ নিহত
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
মিথ্যা তথ্য ও বিকৃত কনটেন্ট প্রচার দণ্ডনীয় অপরাধ : জামায়াতে…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মকর্তা নিয়োগ দেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবেদন …
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
প্রার্থী-এজেন্টদের উপস্থিতিতেই পোস্টাল ব্যালট স্ক্যানিং করা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
স্কুলে পড়াকালীন পছন্দ শিক্ষককে, পাস করার পর তাকেই বিয়ে তরু…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
রাবি আইবিএস অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সম্প…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬