শিক্ষাপ্রতিষ্ঠান খুললেই সাত কলেজে পরীক্ষা, সূচি এ মাসেই

০১ এপ্রিল ২০২১, ০৬:৫৪ PM

© ফাইল ফটো

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে প্রতিষ্ঠান খুললেই ঢাবি অধিভুক্ত সাত কলেজের স্নাতক ১ম, ৩য় ও স্নাতোকোত্তর শ্রেণীর চূড়ান্ত পরীক্ষা শুরু হবে। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা কলেজের অধ্যক্ষ ও সরকারি সাত কলেজের সমন্বয়ক অধ্যাপক আই কে সেলিম উল্লাহ খোন্দকার।

আজ বৃহস্পতিবার সন্ধ্যা দ্যা ডেইলি ক্যাম্পাসকে অধ্যক্ষ সেলিম বলেন, ২৩ মে কলেজ খোলার প্রথম সপ্তাহেই অগ্রাধিকার ভিত্তিতে ২০২০ সালের স্নাতক ১ম বর্ষ, ২০২০ সালের স্নাতক ৩য় বর্ষ ও ২০১৮ সালের মাস্টার্স শেষ পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে পরীক্ষার রুটিন ও সময়সূচি তৈরি করে রাখা হয়েছে।

অধ্যক্ষ জানান, শিক্ষার্থীরা যেন ভালোভাবে পূর্ব প্রস্তুতি নিতে পারে সে বিবেচনায় কিছুদিনের মধ্যেই সময়সূচি প্রকাশ করা হবে। আমরা পরীক্ষা নেওয়ার সকল সকল ধরনের প্রস্ততি নিয়ে রাখবো। পরিস্থিতি স্বাভাবিক হলে কলেজ খুললেই যেন পরীক্ষা শুরু করতে পারি।

তিনি বলেন, সরকারিভাবে লকডাউন ঘোষণা না করা পর্যন্ত চলমান স্নাতক ২য় বর্ষ (বিশেষ) ও ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে পরীক্ষা কেন্দ্রে আসন বিন্যাস করেছি। শিক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশের পূর্বে তাপমাত্রা পরীক্ষা করে প্রবেশ করানো হচ্ছে।

বাবার লাশ বয়ায় বেধে তীরে টেনে আনল দুই শিশু সন্তান
  • ২১ মার্চ ২০২৬
ইসরায়েলে আঘাত হানল ইরানের ক্লাস্টার মিসাইল
  • ২১ মার্চ ২০২৬
ঈদের নামাজ শেষে পল্লবীতে এলাকাবাসীর সঙ্গে ক্রীড়া প্রতিমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
গৌরনদীতে নিজ এলাকায় ঈদুল ফিতরের নামাজ আদায় করলেন তথ্যমন্ত্…
  • ২১ মার্চ ২০২৬
শহীদ ওয়াসিম আকরামের পরিবারের কাছে গেল এনসিপির ঈদ উপহার
  • ২১ মার্চ ২০২৬
জাল ফেলা নিষেধ, ঈদ আনন্দ নেই মেঘনা পাড়ের শতাধিক ভাসমান জেলে…
  • ২১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence