ক্যান্সার আক্রান্ত হয়ে বাঙলা কলেজছাত্রের মৃত্যু

০১ এপ্রিল ২০২১, ০৫:৩২ PM
নাঈম হোসেন

নাঈম হোসেন © টিডিসি ফটো

ক্যান্সার আক্রান্ত হয়ে সরকারি বাঙলা কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী নাঈম হোসেনের মৃত্যু হয়েছে। তিনি দীর্ঘদিন ধরে নন-হজকিনস লিম্পোমা জটিল ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

বুধবার রাত ৮টায় কল্যাণপুর ইবনে সিনা মেডিকেল হাসপাতালে মারা যান তিনি। নাঈম হোসেনের গ্রামের বাড়ি গাজীপুরের শ্রীপুর। আজ সকাল সাড়ে ৯টায় জানাজা শেষে গ্রামের বাড়িতে তার দাফন করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন নাঈমের বন্ধু মুনিম রাব্বি।

রাব্বি বলেন, বাসা থেকেই নাঈমের কেমোথেরাপি চলছিল। বুধবার দুপুরে শারীরিক অবস্থার বেশ অবনতি হওয়ার কল্যাণপুরের ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাত ৮টার দিকে মারা যান তিনি।

এদিকে একইদিনে মোটরসাইকেল দুর্ঘটনায় ঢাকা কলেজের জুবায়ের হোসেন জুয়েল নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। জুয়েল ঢাকা কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

জনবল নেবে এনআরবি ব্যাংক, ৪৫ বছর বয়স পর্যন্ত আবেদন
  • ০৮ এপ্রিল ২০২৬
মাভাবিপ্রবিতে নতুন অফিস সময়সূচি নির্ধারণ
  • ০৮ এপ্রিল ২০২৬
জেলেদের চাল লুটের অভিযোগ, ৮০ কেজির জায়গায় মিলছে ৪৮ কেজি
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমকে অভিনন্দন জানালেন বিসিসিআই সহ-সভাপতি
  • ০৮ এপ্রিল ২০২৬
‘বিসিবিতে সার্কাস, ২ হাজার টাকায় টিকিট কেটে দেখলেও বৃথা যাব…
  • ০৮ এপ্রিল ২০২৬
স্নাতকে দ্বিতীয় হল ছাত্রদলের সভাপতি, রাবি ছাত্রদলের অভিনন্দন
  • ০৮ এপ্রিল ২০২৬
close