জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কাজ করবে নগদ

০১ এপ্রিল ২০২১, ০৫:১২ PM
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান © টিডিসি ফটো

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং ‘নগদ’-এর মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান হয়েছে। বৃহস্পতিবার (১ এপ্রিল) উপাচার্যের সভা কক্ষে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য (দায়িত্ব প্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং ‘নগদ লিমিটেড’-এর পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার রাহেল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির মাধ্যমে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের বেতন, পরীক্ষার ফিসহ অন্যান্য পরিশোধযোগ্য ফি ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবে। এছাড়া GST গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের সমন্বিত ভর্তি পরীক্ষা (২০২০-২১)-এর পরীক্ষা ফিও ‘নগদ’-এর মাধ্যমে পরিশোধ করতে পারবেন ভর্তিচ্ছুরা।

চুক্তিতে সাক্ষী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী নাসির উদ্দিন এবং ‘নগদ লিমিটেডের এজিএম সোহেল এস. তাসনিম এবং সিনিয়র এক্সিকিউটিভ সাদ আজাদ স্বাক্ষর করেন।

এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মোস্তফা কামাল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং ‘নগদ লিমিটেড’-এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক এবং নগদের সাথে চুক্তির সমন্বয়ক ড. কাজী নাসির উদ্দিন বলেন, অনলাইন চার্জ আগে থেকে চালু ছিলো শিওর ক্যাশে। কিন্তু সরকারি প্রতিষ্ঠান নগদে সকল ফিগুলোতে সর্বোচ্চ ১% হারে ২৫ টাকা ফি কাটবে। শিক্ষার্থীরা চাইলে শিওরক্যাশ অথবা নগদে দুইভাবেই টাকা জমা দিতে পারবে।

জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950