জাককানইবি রোটার‌্যাক্ট ক্লাবের যাত্রা শুরু

০১ এপ্রিল ২০২১, ০১:২৫ PM
সভাপতি ও সাধারণ সম্পাদক

সভাপতি ও সাধারণ সম্পাদক © টিডিসি ফটো

মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আশিকুল হক আল মাসুমকে সভাপতি এবং একই বিভাগ ও শিক্ষাবর্ষের অজিত চন্দ্র দাশকে সাধারণ সম্পাদক করে যাত্রা শুরু করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় (জাককানইবি) রোট্যার‍্যাক্ট ক্লাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মঙ্গলবার (৩০ মার্চ) সংগঠনটি গণমাধ্যমকে এ তথ্য জানায়। রোটার‍্যাক্ট ডিস্ট্রিক্ট-৩২৮১ এর আওতায় সংগঠনটি কাজ করবে।

২৭ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহ-সভাপতি আহসান হাবীব রিয়াদ, যুগ্ম সাধারণ সম্পাদক আসাদুজ্জামান নূর, কোষাধ্যক্ষ সাদ কবির, প্রফেশনাল ডেভেলপমেন্ট সার্ভিস ডিরেক্টর খায়রুল বাশার, ক্লাব সার্ভিস ডিরেক্টর নিশাত আনজুম, কমিউনিটি সার্ভিস ডিরেক্টর এনামুল বারী, ইন্টারন্যাশনাল সার্ভিস ডিরেক্টর ফয়সাল মুহাম্মদ, চিফ সার্জেন্ট এট আর্মস মেহেদী হাসান অনিক, পাবলিক রিলেশন ও প্রমোশন ডিরেক্টর ইমন চৌধুরী প্রমুখ।

এছাড়াও কমিটির উপদেষ্টা হিসেবে আছেন- বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নকীবুল ইসলাম খান, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক রেজোয়ান আহমেদ শুভ্র ও প্রভাষক আতিকুর রহমান খান, ব্যবস্থাপনা বিভাগের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম জনি ও প্রভাষক হিল্লোল ফৌজদার এবং আরএসপিএল (RSPL) গ্রুপের হিউম্যান রিসোর্স ম্যানেজার কাইয়ুম ইসলাম সোহেল ও হিউম্যান রিসোর্স অফিসার হায়দার আলী খান রনি।

নব নির্বাচিত সভাপতি ও সাধারণ সম্পাদক জানান, রোটার‌্যাক্ট ক্লাব একটি আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন। বাংলাদেশের প্রায় ৫৮টি বিশ্ববিদ্যালয়ে রোটার‌্যাক্ট ক্লাব তার কার্যক্রম পরিচালনা করছে। সংগঠনটি মূলত কমিউনিটি ডেভেলপমেন্ট এবং সদস্যদের প্রফেশনাল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে যাচ্ছে। শীঘ্রই বিশ্ববিদ্যালয়ে সদস্য সংগ্রহ এবং শিক্ষার্থীদের পেশাগত দক্ষতা অর্জনে সৃজনশীল বেশকিছু প্রোগ্রাম আয়োজন করা হবে বলেও জানিয়েছেন তারা।

কার্যকর হলে সংবাদ সম্মেলনে জানানো হবে, পদত্যাগ ইস্যুতে ফের …
  • ১৯ অক্টোবর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রফেশনাল মাস্টার্সে ভর্তি আবেদন শুরু…
  • ১৯ অক্টোবর ২০২৬
বিএনপি অ্যাক্টিভিস্টরা বিপদে—গতকালই ইশরাকের কাজকে বাহাবা দি…
  • ১৯ অক্টোবর ২০২৬
‘আল্লাহ, আমাকে খাবার দাও, স্ত্রীকে নিয়ে খুব কষ্টে আছি’, সেই…
  • ১৯ অক্টোবর ২০২৬
প্রধানমন্ত্রীর সাদা শার্ট ও নেতাকর্মীদের জন্য মেসেজ
  • ১৮ অক্টোবর ২০২৬
শেখ হাসিনার সময় তাফসির মাহফিলে বাধা দেওয়া হত, আজও কেন?
  • ১৮ অক্টোবর ২০২৬