বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফের টেলিমেডিসিন সেবা চালু

০১ এপ্রিল ২০২১, ০৮:২৪ AM
বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফের টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফের টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছে © ফাইল ফটো

বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) পুনরায় চালু হয়েছে টেলিমেডিসিন সেবা। সম্প্রতি কোভিড-১৯ এর সংক্রমণ বেড়ে যাওয়ায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিনের নির্দেশক্রমে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার পুনরায় টেলিমেডিসিন সেবা চালু করেছে।

জানা গেছে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা এ টেলিমেডিসিন সেবার সুবিধা গ্রহণ করতে পারবেন। সেবা গ্রহণের জন্য সকাল ৯টা থেকে ১২টা এবং দুপুর ৩টা থেকে ৬টা পর্যন্ত ফোনের মাধ্যমে এ সেবা নিতে পারবেন।

সেবা নেওয়ার জন্য ফোন করতে হবে, বরিশাল বিশ্ববিদ্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাম্মী আরা নিপা- ০১৬৭৮০৪৩৮০৩ ও ডা. তানজীন হোসেন- ০১৭২৩০৪০১১৯।

উল্লেখ্য, গত বছরের মার্চে বিশ্বজুড়ে কোভিড-১৯ এর সংক্রমণ দেখা দিলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের প্রাথমিক চিকিৎসা গ্রহণের জন্য এ টেলিমেডিসিন সেবা চালু করা হয়েছিলো।

শিক্ষায় সবচেয়ে বেশি ইনভেস্টমেন্ট করবে সরকার: শিক্ষামন্ত্রী
  • ১২ এপ্রিল ২০২৬
মোহাম্মদপুরে ‘এলেক্স ইমনকে’ কুপিয়ে হত্যা
  • ১২ এপ্রিল ২০২৬
যেসব যুক্তিতে জামিন পেয়েছেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধু…
  • ১২ এপ্রিল ২০২৬
তিন ভূমিকায় শিরোপাজয়ী সেই আলফাজকে ছাঁটাই করল মোহামেডান
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় গঠনে আইন সংশোধনে সভা
  • ১২ এপ্রিল ২০২৬
কারামুক্ত হলেন সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরী
  • ১২ এপ্রিল ২০২৬