জবির আইনে নেই উপ-উপাচার্যের বিধান

৩১ মার্চ ২০২১, ১১:৩৯ AM

© ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইনে নেই উপ-উপাচার্যের বিধান। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ১৫ বছর পূর্ণ হলেও উপ-উপাচার্য ছাড়াই চলছে বিশ্ববিদ্যালয়টি। এর ফলে দীর্ঘদিন থেকেই বিশ্ববিদ্যালয়ের একাডেমিক, প্রশাসনিক, আর্থিক ও নানা উন্নয়নমূলক কাজে সৃষ্টি হচ্ছে বিঘ্ন।

শিক্ষক-শিক্ষার্থীদের অভিযোগ, আইন সংশোধনের জন্য দীর্ঘদিন থেকে প্রশাসনের কাছে দাবি জানালেও এ বিষয়ে কোনো সাড়া দেয়নি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

তারা বলছেন, উপ-উপাচার্য থাকলে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক জটিলতা দূর হবে, ধীরগতি থাকবে না একাডেমিক কার্যক্রমে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন হবে দ্রুত গতিতে। পাশাপাশি সেশনজটসহ ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা খুব সহজেই নিরসন হবে।

এ বিষয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাইফ এন্ড আর্থ সায়েন্স অনুষদের সাবেক ডীন, মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. কাজী সাইফুদ্দীন বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের কাজ ট্রেজারারকে দিয়ে করানো হচ্ছে। কিন্তু ট্রেজারার আর উপ-উপাচার্য দুইটার কাজই আলাদা। উপ-উপাচার্য না থাকার কারণে আমাদের প্রশাসনিক কাজেও স্থবিরতা দেখা দিয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে বারবার আবেদন করলেও আমাদের সাবেক উপাচার্য এই আইন সংশোধনের বিষয়ে কোন পদক্ষেপ নেননি।

তিনি আরও বলেন, আমি শিক্ষক সমিতির সভাপতি থাকাকালীন ২০১৬ সালে উপ-উপাচার্যের আইন বিশ্ববিদ্যালয় আইনে যুক্ত করার বিষয়ে পদক্ষেপ নেই। তখন প্রতিটি বিভাগের চেয়ারম্যান থেকে সাইন নিয়ে রেজিস্টারের কাছে জমা দিয়েছি। কিন্তু সেটা প্রশাসন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা দেয়নি বরং এটি নিয়ে গড়িমসি করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নূরে আলম আব্দুল্লাহ বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য খুবই দরকার। এই বিষয়টি নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সাথে আমি একমত। আমরা ২০১৬ সাল থেকেই চেষ্টা করে যাচ্ছি এবং এই বিষয় নিয়ে উপাচার্য বরাবর একটি রিকোমোন্ডেশন লেটারও দিয়েছি। আমরা এখনো চেষ্টা করে যাচ্ছি যেন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের নীলদল (একাংশ) সভাপতি অধ্যাপক ড. মো. জাকারিয়া মিয়া বলেন, বিশ্ববিদ্যালয় আইনে উপ-উপাচার্য বিষয়টি নিয়ে সংশোধন চেয়ে আমরা বিশ্ববিদ্যালয় বরাবর একাধিকবার আবেদন করেছি। কিন্তু বিশ্ববিদ্যালয় সরকারের কাছে এই আবেদনগুলো দাখিল করেনি। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও বিষয়টি নিয়ে কোন তৎপরতা দেখায়নি। দেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে দুইজন করে উপ-উপাচার্য রয়েছে। সেখানে এটি নিয়োগের বিধান আমাদের আইনেই নেই।

তিনি আরও বলেন, আমাদের সমসাময়িক প্রতিষ্ঠিত অনেক নবীন বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য রয়েছে, আমাদের এখানে নেই। আমাদের বিশ্ববিদ্যালয়ের ৭ শতাধিক শিক্ষক রয়েছে। এর মধ্যে অধ্যাপক রয়েছে ১০৭জন, প্রথম গ্রেডের অধ্যাপক রয়েছেন ২৬জন। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ চাইলেই আইন সংশোধন করে আমাদের বিশ্ববিদ্যালয় থেকেই উপ-উপাচার্য নিয়োগ দিতে পারে।

ছাত্র অধিকার পরিষদ জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিশু বলেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠালগ্ন থেকেই এই আইন রাখা হয়নি। যার কারণে আমাদের বিশ্ববিদ্যালয় এখনো পাবলিক বিশ্ববিদ্যালয় হিসেবে স্বয়ংসম্পূর্ণ হয়নি। আমাদের বিশ্ববিদ্যালয়ের একাডেমিক এবং প্রশাসনিক কাজ গুলো স্থবির হয়ে চলছে। এছাড়াও আমরা সবাই শুধু উপাচার্য কেন্দ্রিক হয়ে গেছি। আমরা চাই দ্রুত আইন সংশোধন করে উপ-উপাচার্য নিয়োগ দেওয়া হোক।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্ব পালন করা অধ্যাপক ড. কামালউদ্দীন আহমেদের কাছে জানতে চাওয়া হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950