ইবির জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্টের দায়িত্ব হস্তান্তর

২৯ মার্চ ২০২১, ০৭:১৩ PM

© টিডিসি ফটো

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট ইইই বিভাগের প্রফেসর ড. মনজুরুল হক আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। সোমবার (২৯ মার্চ) দুপুরে হল প্রভোস্টের কার্যালয়ে এ দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠিত হয়।

জানা যায়, গত ২২ মার্চ প্রফেসর ড. মনজুরুল হককে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেন ভিসি প্রফেসর ড. শেখ আবদুস সালাম। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। এ অতিরিক্ত দায়িত্ব পালনের জন্য নিয়মানুযায়ী সুযোগ-সুবিধা পাবেন।

দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে হলের সদ্য সাবেক প্রভোস্ট ও আইন বিভাগের প্রফেসর ড. আকরাম হোসেন মজুমদারের সভাপতিত্বে হলের নতুন প্রভোস্ট ও ইইই বিভাগের প্রফেসর ড. মনজুরুল হক, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. রুহুল আমিন ভুঁইয়া, প্রভোস্ট কাউন্সিলের সভাপতি প্রফেসর ড. তপন কুমার জোদ্দার, খালেদা জিয়া হলের প্রভোস্ট প্রফেসর ড. রেবা মন্ডল উপস্থিত ছিলেন।

এছাড়া অ্যাপ্লাইড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. আতিকুর রহমান, ইইই বিভাগের প্রফেসর ড. মমতাজুল ইসলাম, প্রফেসর ড. নজিবুল হক, ইইই বিভাগের প্রফেসর ড. মাহবুবর রহমান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হলের আবাসিক শিক্ষক ও ম্যানেজমেন্ট বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর কে এম শরফ উদ্দীন।

নতুন দায়িত্ব প্রাপ্ত প্রভোস্ট প্রফেসর ড. মনজরুল হক বলেন, ‘এর আগের আমি প্রশাসনিক কোনো দায়িত্ব পালন করিনি। দায়িত্ব দেওয়ায় প্রশাসনের প্রতি ধন্যবান জ্ঞাপন করছি। শিক্ষার্থীদের চাওয়া পাওয়া সুযোগ সুবিধার দিক বিবেচনা করে হলের উন্নয়নে কাজ করে যাবো।’

ট্যাগ: ইবি
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950