জবাবদিহিতা না থাকায় ছাত্রলীগ হিংস্র হয়ে উঠছে: কুবিসাস

২৭ মার্চ ২০২১, ০৫:৩৮ PM
(বাঁ থেকে) হামলায় গুরুতর আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ ও বাংলা ট্রিবিউনের আবিদ

(বাঁ থেকে) হামলায় গুরুতর আহত প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিবেদক আসিফ ও বাংলা ট্রিবিউনের আবিদ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সদস্য ও প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার, বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেলের ওপর ছাত্রলীগের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস)।

শনিবার (২৭ মার্চ) সংগঠনটির দপ্তর সম্পাদক খালেদ মোর্শেদ স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিক এবং সাধারণ সম্পাদক শাহাদাত বিপ্লব।

বিবৃতিতে সাংবাদিক নেতৃবৃন্দ বলেন, ‘সাংবাদিকদের উপর এমন বর্বরোচিত হামলা স্বাধীন সাংবাদিকতায় চরম কুঠারাঘাতের শামিল। আমরা মনে করছি উদ্দেশ্যপ্রণোদিতভাবে এ হামলা চালানো হয়েছে। বিচারহীনতার সংস্কৃতি এবং নিজেদের জবাবদিহিতার ঊর্ধ্বে ভাবার কারণে এমন হিংস্র হয়ে উঠছে কতিপয় ছাত্রলীগের নেতা-কর্মীরা। শুধু হিংস্রতায় শেষ দেখছি না বরং হামলা, নির্যাতনের পর আবার গৌরবের সাথে তা স্বীকার করার প্রবণতাও দেখা যাচ্ছে।

নেতৃবৃন্দ বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে ছাত্রলীগের এমন আচরণ জাতির জন্য লজ্জাজনক। সাংবাদিক নেতৃবৃন্দ হামলার সাথে জড়িত ছাত্রলীগ নেতা-কর্মীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। পাশাপাশি জবাবদিহিতামূলক ক্ষমতা কাঠামাে গড়ে তুলতে রাষ্ট্রকে উদ্যোগী হওয়ার আহ্বান জানান।

এর আগে গত ২৫ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাম ছাত্র সংগঠন বিক্ষোভ ডাকেন। এতে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ছাত্রলীগের নেতা-কর্মীদের হাতে হামলার স্বীকার হন দৈনিক প্রথম আলোর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আসিফ হাওলাদার ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আবিদ হাসান রাসেল।

৭ দিন ধরে সরাসরি ফোনে ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছি: ম…
  • ১৩ নভেম্বর ২০২৬
১৮ মাস অনুপস্থিত ছিলেন ডিসি, পরে বরখাস্ত
  • ১৩ নভেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি খণ্ডকালীন চাকরি, কাজ থেকে …
  • ১৩ নভেম্বর ২০২৬
বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্লে শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
  • ১৩ নভেম্বর ২০২৬
শেরপুরে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা, শিক্ষা অ্যা…
  • ১৩ নভেম্বর ২০২৬
দেশে ন্যাশনাল ইউনিভার্সিটি মেডিক্যাল সিটি প্রতিষ্ঠার উদ্যোগ
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950