জবিতে শিক্ষার্থীদের টিকা নিবন্ধনের জন্য নেই কোন পদক্ষেপ

২৬ মার্চ ২০২১, ১১:২৭ AM

© সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের করোনা টিকা নিবন্ধনের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন পদক্ষেপ নিলেও শিক্ষার্থীদের নিবন্ধনের জন্য নেওয়া হয়নি কোনো পদক্ষেপ।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের ভ্যাকসিন দেওয়ার জন্য গত ৪ ফেব্রুয়ারি বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বরাবর চিঠি পাঠানো হয়। এর প্রেক্ষিতে মন্ত্রণালয় থেকে শিক্ষক-কর্মকর্তাদের তথ্য চাওয়া হয়েছে।

ইতোমধ্যে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় করোনা টিকার জন্য শিক্ষার্থীদের তথ্য সংগ্রহ শুরু করলেও হাতগুটিয়ে রয়েছে জবি প্রশাসন। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে, তারা বিভাগগুলোকে তথ্য সংগ্রহের নির্দেশ দিয়েছে, তবে বিভাগীয় প্রধানরা বলছেন ভিন্ন কথা। ফলে অনিশ্চয়তায় শিক্ষার্থীদের টিকা কার্যক্রম।

এ বিষয়ে জবি রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান বলেন, বিভাগগুলোতে শিক্ষার্থীদের নাম, এনআইডির তালিকা চাওয়া হয়েছে। কিন্তু এ সংক্রান্ত কোনো নোটিশ দেওয়া হয়নি, এমন প্রশ্নে তিনি বলেন, ‘তাহলে আমি চেক করতেছি’।

এদিকে বিভাগীয় চেয়ারম্যানরা বলছেন ভিন্ন কথা। তারা বলছেন শিক্ষার্থীদের তালিকার ব্যাপারে প্রশাসন থেকে কোনো নোটিশ বিভাগে আসেনি।

মনোবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. নূর মোহাম্মদের কাছে জানতে চাওয়া হলে বলেন, আমাদের কাছে শিক্ষকদের তথ্যের তালিকা চাওয়া হয়েছে, আমরা সেটা দিয়েছি তবে শিক্ষার্থীদের তালিকার ব্যাপারে কোনো প্রজ্ঞাপন আসেনি।

ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মহিউদ্দিন ফরিদ জানান, এখন পর্যন্ত টিকার জন্য শিক্ষার্থীদের কোনো তালিকা চাওয়া হয়নি।

এদিকে শিক্ষা মন্ত্রণালয় থেকে বলা হয়েছিলো আগামী ২৪ মে বিশ্ববিদ্যালয়গুলো খোলা হবে আর আবাসিক হলগুলো ১৭ মে খোলা হবে এবং তার আগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকার আওতায় আনতে হবে। আর এই প্রেক্ষিতে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিকার জন্য নিবন্ধনের আবেদন ফরম দেওয়া হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় আগামী ৩১ মার্চের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রাতিষ্ঠানিক ই-মেইল আইডির মাধ্যমে সব শিক্ষার্থীকে নিবন্ধনের জন্য নির্দেশনা দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়েও শিক্ষার্থীদের নিবন্ধন করা হচ্ছে। ইসলামী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তালিকা চাওয়া হয়েছে।

ট্যাগ: জবি
জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950