কুবি অফিসার্স এসোসিয়েশন নির্বাচন ১ এপ্রিল

২২ মার্চ ২০২১, ০৬:১৩ PM
তফসিল ঘোষণায় আয়োজিত অনুষ্ঠান

তফসিল ঘোষণায় আয়োজিত অনুষ্ঠান © টিডিসি ফটো

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) অফিসার্স এসোসিয়েশন নির্বাচন-২০২১ এর তফসিল ঘোষণা করা হয়েছে। ১ এপ্রিল নির্বাচন অনুষ্ঠিত হবে। সোমবার (২২ মার্চ) দুপুর তিনটায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে প্রধান নির্বাচন কমিশনার মনিরুল আলম এ তফসিল ঘোষণা করেন।

তফসিল সূত্রে জানা যায়, ২২ মার্চ খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে এবং ২৪ ও ২৫ মার্চ মনোনয়নপত্র বিক্রয় করা হবে। ২৮ মার্চ মনোনয়নপত্র বাছাই ও প্রাথমিক প্রার্থীর তালিকা প্রকাশ এবং ২৯ মার্চ প্রার্থীতা প্রত্যাহার এবং একই দিনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১ এপ্রিল বেলা ১০টা থেকে আড়াইটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের ৪১১নং কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

এসময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ইঞ্জিনিয়ার মো. জাকির হোসেন, মোহাম্মদ এমদাদুল হক, মো. মাসুদুল হাসান ও রবিউল হকসহ কর্মকর্তাবৃন্দ।

উল্লেখ্য, গত ১৮ মার্চ অফিসার্স এসোসিয়শনের ২০২১-২০২২ কার্যনির্বাহী গঠনের জন্য ৫ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়।

এনসিপি নেতার প্রশ্ন— অধ্যাদেশ বাতিলের সিদ্ধান্ত জনগণের জন্য…
  • ০৩ এপ্রিল ২০২৬
ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল ট্রাক
  • ০৩ এপ্রিল ২০২৬
স্কুল-কলেজের বিষয়ে মন্ত্রিসভার বৈঠকের সিদ্ধান্ত নিয়ে যা জান…
  • ০৩ এপ্রিল ২০২৬
দোকান, শপিং মল বন্ধ করতে হবে ৬টায়, মন্ত্রিপরিষদে সিদ্ধান্ত
  • ০৩ এপ্রিল ২০২৬
নয়টা থেকে ৪টা সব অফিস চলবে
  • ০৩ এপ্রিল ২০২৬
৮০ ভাগ মানুষ টিকা নেয় বলে না নেওয়া মানুষেরাও বেঁচে যায়
  • ০৩ এপ্রিল ২০২৬