প্লাস্টিক বর্জনের বার্তা নিয়ে ১৫০ কি.মি. হাঁটবেন কুবির রোভারেরা

২২ মার্চ ২০২১, ০৫:২০ PM

© টিডিসি ফটো

‘প্লাস্টিক ব্যবহার বর্জন করি, পরিবেশ রক্ষা করি’ প্রতিপাদ্যকে সামনে রেখে পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার পথ পাড়ি দেবেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) রোভার স্কাউটের তিন সদস্য। ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড’ পেতে আগামী ২৪ মার্চ চট্টগ্রাম জেলার লোহাগাড়া থেকে শুরু হয়ে ২৮ মার্চ কক্সবাজারের টেকনাফে গিয়ে এ পরিভ্রমণ শেষ হবে।

আজ সোমবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপের তিন রোভারের পরিভ্রমণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ সম্পাদক মো. জিয়া উদ্দিন ও গার্লস ইন রোভার স্কাউট গ্রুপ সম্পাদক জান্নাতুল ফেরদৌস।

পরিভ্রমণকারী দলের নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী ও সিনিয়র রোভারমেট খোরশেদ আলম। সাথে থাকবেন ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট আব্দুর রহমান ও অর্থনীতি বিভাগের ১১তম ব্যাচের শিক্ষার্থী রোভারমেট রাশেদুল আমীন।

দলনেতা খোরশেদ আলম বলেন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে নিজেদের স্বচ্ছ দেশপ্রেমিক হিসেবে গড়ে তোলা এবং কুমিল্লা বিশ্ববিদ্যালয় রোভারকে আরো সমৃদ্ধি করে তোলার প্রত্যয়ে আমাদের এই আয়োজন।

পরিভ্রমণ দলের আরেক সদস্য রাশেদুল আমীন বলেন, রোভার স্কাউট সবসময় সমাজ ও দেশের জন্য কাজ করতে নিজেকে দক্ষ করে তুলতে পারে। রোভারদের দক্ষ করে গড়ে উঠতে এই পরিভ্রমণ সাহায্য করবে।

রোভারিংয়ের সর্বোচ্চ অ্যাওয়ার্ড ‘প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ড (পিআরএস)’ প্রাওয়ার লক্ষ্যে সেবা স্তরে রোভারদের পায়ে হেঁটে ১৫০ কিলোমিটার বা নৌকায় ৩০০ কিলোমিটার অথবা সাইকেলে ৫০০ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, যা স্কাউটিংয়ে র‌্যাম্বলিং বা পরিভ্রমণ নামে পরিচিত।

জাতীয়করণের তালিকায় ৮৯ শিক্ষাপ্রতিষ্ঠান
  • ১৪ নভেম্বর ২০২৬
পুলিশ কনস্টেবল নিয়োগে বাড়ছে পদের সংখ্যা
  • ১৪ নভেম্বর ২০২৬
বরিশালে প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো নবম শ্রেণির দুই ছাত্র…
  • ১৪ নভেম্বর ২০২৬
ডায়াবিটিস নিয়ন্ত্রণে শুধু মিষ্টি নয়, নজর দিতে হবে আরও ২ বিষ…
  • ১৪ নভেম্বর ২০২৬
টেকনাফে বিজিবির অভিযানে ইয়াবা-গাঁজা উদ্ধার, আটক ৩
  • ১৪ নভেম্বর ২০২৬
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজে জনবল নিয়োগ, আবেদন ১৮ নভেম্বর পর্য…
  • ১৪ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950