জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির রুটিন দায়িত্বে অধ্যাপক মশিউর রহমান

১৬ মার্চ ২০২১, ০১:২৩ PM

© টিডিসি ফটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োগ দেয়া হয়েছে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. মশিউর রহমানকে। আজ মঙ্গলবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের এক অফিস আদেশে এই নিয়োগ দেয়া হয়।

মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে বিষয়টি নিশ্চিত করে অধ্যাপক ড. মশিউর রহমান দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, শিক্ষা মন্ত্রণালয় থেকে এ নিয়ে একটি চিঠি পেয়েছি। বর্তমানে বিশ্ববিদ্যালয়ে নিয়মিত কোনো উপাচার্য না থাকায় উনার সেই দায়িত্বটি আমি পালন করবো।

এদিকে, বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আদেশে (সূত্র নং- ৩৭.০০.০০০০.০৭৯.৯৯.০৮২.০১.১০৩) বলা হয়েছে, ‘জাতীয় বিশ্ববিদ্যালয়, এর ভাইস চ্যান্সেলর হিসেবে অধ্যাপক ড. হারুন-অর-রশিদ এর মেয়াদ গত ০৫/০৩/২০২১ তারিখ পূর্ণ হওয়ায় পরবর্তী ভাইস চ্যান্সেলর নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে উক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. মশিউর রহমান ভাইস চ্যান্সেলরের দৈনন্দিন রুটিন দায়িত্ব পালন করবেন।’

উল্লেখ্য, প্রফেসর ড. মো. মশিউর রহমান ৯ মে ২০১৭ তারিখ থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্যের দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক। সুইডেনের লুন্ড বিশ্ববিদ্যালয় থেকে তিনি পিএইচডি ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে পোস্ট ডক্টরাল ডিগ্রি অর্জন করেন।

‘জনতার নির্বাচিত সরকার— মব সামলান’ স্ট্যাটাসের পর সমালোচনা,…
  • ১১ এপ্রিল ২০২৬
নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
  • ১১ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালির দিকে এগিয়ে যাচ্ছে একটি মার্কিন যুদ্ধজাহাজ
  • ১১ এপ্রিল ২০২৬
যে এডিটেড ছবি শেয়ারের কারণে ছাত্রদল থেকে বহিষ্কার সাবেক কেন…
  • ১১ এপ্রিল ২০২৬
ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনায় সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি বি…
  • ১১ এপ্রিল ২০২৬
এলএমএএফ কোর্স চালুর পরিকল্পনার প্রতিবাদ জানিয়ে ড্যাব— ‘পল্ল…
  • ১১ এপ্রিল ২০২৬
close